চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিয়ের কার্ড নাকি রত্নভাণ্ডার, কী আছে অনন্ত-রাধিকার নিমন্ত্রণ কার্ডে?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৮ অপরাহ্ণ ০৮, জুলাই ২০২৪
বিনোদন
A A

আম্বানি পরিবারে চলছে এখন উৎসবের আমেজ। আগামী ১২ জুলাই চার হাত এক হবে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের। যার আগে ইতোমধ্যেই দুই দফায় তাদের প্রি ওয়েডিং বা প্রাকবিবাহ পার্টি হয়ে গেছে। এবার ‘টক অব দ্য টাউন’ এ পরিণত হয়েছে তাদের বিয়ের নিমন্ত্রণ কার্ড।

তালিকা ধরে ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে সেই কার্ড। বিয়ের দাওয়াত পাওয়া এমন এক অতিথিই নিমন্ত্রণ কার্ডের একটি ভিডিও সবার সঙ্গে ভাগাভাগি করে নিয়েছেন। মুহূর্তেই সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল। বিয়ের কার্ড নিয়ে চর্চাও তুঙ্গে।

চোখ ফেরানো যাচ্ছে না এতোটাই সুন্দর সেই বিয়ের নিমন্ত্রণ পত্র। আর হবেই না কেন? অনন্ত এবং রাধিকার বিয়ের কার্ডটিই আস্ত একটি মন্দিরে রূপ দিয়েছেন আম্বানি পরিবার। ছোট ছেলের বিয়ে বলে কথা। সে কারণেই এবার ঝাঁকঝমকের কোন কমতি রাখেননি ভারতের শীর্ষ ধনকুবের মুকেশ এবং নীতা আম্বানি। এই নিমন্ত্রণপত্রেই মস্ত বড় চমক দেখিয়েছে আম্বানি পরিবার।

বিয়ের নিমন্ত্রণপত্র হিসেবে আম্বানি পরিবার তৈরি করেছেন মস্ত বড় এক মন্দির। সেই মন্দিরটি আছে ছোটখাটো একটি লাল আলমারির ভেতর। আলমারি খুললেই বেরিয়ে আসছে আস্ত একটি মন্দির। জ্বলে উঠছে আলো। রুপার তৈরি মন্দিরটি খুলতেই বেজে উঠছে মন্ত্র।

শুধু তাই নয়, আলো ঝলমলে মন্দিরের ভেতর একটি কক্ষে আছে বিষ্ণু, আরেকটি কক্ষে রাধাকৃষ্ণ, একটিতে দুর্গা এবং গনেশের মূর্তি। প্রতিটিই সোনার তৈরি। মন্দিরের ছাদে আছে ছোট বড় রুপার ঘণ্টা। সাথে আছে একটি ৫ পৃষ্ঠার অ্যালবামের বই। সেখানেও খোদাই করা আছে রূপা। একপাশে দেবদেবীর ছবি অন্যপাশে নিমন্ত্রণপত্র। পাশাপাশি ওই আলমারির পাশেই আছে একটি রুপার বড় বাক্স।

এরমধ্যেও আছে ওম শব্দ লেখা মসলিনের রুমাল একটি শাল এবং সোনারূপার বেশকিছু দেব-দেবী। বিয়ের কার্ড জুড়েই লাল-হলুদের প্রাধান্য। বহুমূল্যবান এই কার্ডটি অতিথিদের জন্যে আম্বানি পরিবারের পক্ষ থেকে সামান্য উপহার। আর এই দামী কার্ডটি দেখে চোখ কপালে ওঠার দশা নেটিজেনদের।

#WATCH | Video of wedding invitation card of Anant Ambani and Radhika Merchant as shared by one of the card recepients pic.twitter.com/zTas6pjsUM

— ANI (@ANI) June 27, 2024

Reneta


ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুসারে জানা গেছে, প্রত্যেকটি নিমন্ত্রণ কার্ডের জন্য আম্বানির গুনতে হয়েছে প্রায় ৬-৭ লাখ রুপি। যা একজন ভারতীয়ের বার্ষিক বেতনের সমতুল্য!

এর আগে মুকেশ আম্বানির বড় ছেলে আকাশ আম্বানির বিয়ের নিমন্ত্রণ কার্ডের পিছনে খরচ হয়েছিল প্রায় দেড় লাখ টাকা। অনন্তের বিয়ের কার্ডের মূল্য যার তুলনায় প্রায় ৩৬৬% বেশি। এছাড়াও বড় বোন ইশা আম্বানি এবং আনন্দ পিরামলের বিয়ের কার্ডের দাম ছিল প্রতি আমন্ত্রণে ৩ লাখ টাকা। যদিও তার বিয়ে হাজার কোটিও বেশি খরচ হয়েছিল। তবে অনন্ত এবং রাধিকার বিয়ের নিমন্ত্রণ কার্ডের মূল্য এখনও ঈশা আম্বানির বিয়ের কার্ডের তুলনায় ২.৩ গুণ বেশি। –কইমই

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনন্ত আম্বানিঅনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টবিয়েবিয়ের কার্ডরাধিকা মার্চেন্টে
শেয়ারTweetPin

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT