চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুরুর দিনে লেস্টারকে হারাল ম্যানইউ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩২ পূর্বাহ্ণ ১১, আগস্ট ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

ইংলিশ প্রিমিয়ার লিগে মৌসুম শুরুর ম্যাচে লেস্টার সিটিকে ২-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। পল পগবা পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেয়ার পর দ্বিতীয় গোলটি করেন লুক শ।

শেষ চার মৌসুমেই নিজেদের প্রথম ম্যাচে জয় পেল ম্যানইউ।

এদিন পগবার খেলার প্রশংসা করেছেন ম্যানইউর কোচ মরিনহো। স্বাগতিকরা ওল্ড ট্রাফোর্ডে উড়ন্ত শুরু করে। ম্যাচের তিন মিনিটের সময়ই পগবা পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন।

এক গোল হজম করে লেস্টার নিজেদের গুছিয়ে নিতে মন দেয়। প্রথমার্ধের বাকিটা সময় আর গোল পায়নি কোনো দল।

দ্বিতীয়ার্ধে উভয় দল বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করে। নির্ধারিত সময়ের সাত মিনিট আগে ব্যবধান ২-০ করেন লেফট-ব্যাক শ। হুয়ান মাতার এরিয়াল বল থেকে সিনিয়র ক্যারিয়ারের প্রথম গোলটি করেন তিনি।

লেস্টারের হয়ে ম্যাচের শেষ দিকে একটি গোল শোধ দেন জেমি ভার্ডি।

Reneta

পগবা মাঠে থাকেন ৮৪ মিনিট পর্যন্ত। তাকে উঠিয়ে মারুয়ান ফেলাইনিকে নামানো হয়।

ম্যাচ শেষে মরিনহো বলেন, ‘আমরা ভেবেছিলাম সে হয়তো ৬০ মিনিট খেলতে পারবে। কিন্তু ৮০ মিনিটের বেশি মানিয়ে নিয়েছে। সে চেয়েছে বলেই এত সময় মাঠে ছিল। ম্যাচ জয়ে দারুণ অবদান রেখেছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংলিশ প্রিমিয়ার লিগ ২০১৮লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ট্রাফিক সপ্তাহের মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িতে বাসের ধাক্কা

পরবর্তী

স্বাধীনতা জাদুঘর: মুক্তি, সংগ্রামের জীবন্ত দলিল

পরবর্তী
বঙ্গবন্ধু-স্বাধীনতা জাদুঘর

স্বাধীনতা জাদুঘর: মুক্তি, সংগ্রামের জীবন্ত দলিল

নির্বাচন

কে হচ্ছেন সিলেটের মেয়র? জানা যাবে আজই

সর্বশেষ

এক বছরের মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই ২০, ২০২৬

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান, সম্পদ জব্দ

জুলাই ২০, ২০২৬

মেসির চোখে জল, অমিতাভ বচ্চনের হৃদয়ছোঁয়া বার্তা

জুলাই ২০, ২০২৬

সিনেমার বৈশ্বিক নেতৃত্বে ‘শঙ্খচিল’-এর গৌতম ঘোষ

জুলাই ২০, ২০২৬

আবারও গ্রেপ্তার হলেন আলোচিত সেই সাহেদ

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT