চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অব্যাহতিপ্রাপ্ত ব্র্যাক বিশ্ববিদ্যালয় শিক্ষককে গ্রেপ্তারের দাবি জাসদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৬ অপরাহ্ণ ২৪, জানুয়ারি ২০২৪
- সেমি লিড, রাজনীতি
A A
পত্রিকা ও জাসদের লোগো, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে ট্রান্সজেন্ডার ও হিজড়া বিষয় নিয়ে উস্কানি দেওয়ার মাধ্যমে উত্তেজনা ও অশান্তি সৃষ্টির দায়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অব্যাহতিপ্রাপ্ত খণ্ডকালীন শিক্ষক আসিফ মাহতাব উৎসকে গ্রেপ্তার করার দাবি জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।

বুধবার (২৪ জানুয়ারি) এক বিবৃতিতে জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এই দাবি জানান।

জাসদ নেতারা বলেন, ‘চরম উগ্র, জঙ্গি ও ধর্মব্যবসায়ী আসিফ মাহতাব উৎস ট্রান্সজেন্ডার ও হিজড়া ইস্যুতে ধর্মের অপব্যাখ্যা ও অপব্যবহার এবং বিজ্ঞান শিক্ষার বিরোধিতা করে উত্তেজনা ও অশান্তি সৃষ্টি করতে চাইছেন। তাকে অবিলম্বে গ্রেপ্তার ও আইনের আওতায় আনতে হবে।’

বিবৃতিতে এই উগ্রবাদী, জঙ্গিবাদী ও ধর্মান্ধ রাজনৈতিক ধারার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার জন্য শুভবুদ্ধি সম্পন্ন সকল রাজনৈতিক ও সামাজিক শক্তিকে আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে মানুষে মানুষে সাদৃশ্য ও ভিন্নতা অধ্যায়ের ‘শরীফার গল্প’ শিরোনামের গল্প নিয়ে উদ্ভূত আলোচনার সৃষ্টি হয়েছে। গত ১৯ জানুয়ারি রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ‘বর্তমান কারিকুলামে নতুন পাঠ্যপুস্তক: বাস্তবতা ও ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনারে জাতীয় শিক্ষাক্রমের পাঠ্যবইয়ের পৃষ্ঠা ছিঁড়ে আলোচনায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক আসিফ মাহতাব উৎস। এ ঘটনার পর তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়। বিষয়টি নিয়ে পক্ষে-বিপক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা-সমালোচনা।

ট্যাগ: ব্র্যাক বিশ্ববিদ্যালয়শরীফার গল্প
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফেব্রুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় দায়িত্ব নিচ্ছেন সায়মা ওয়াজেদ

পরবর্তী

‘হিরোইনদের বয়স বাড়লে একটু ভয় লাগে’

পরবর্তী
বাংলাদেশি শিল্পী মঞ্চে গান গাইছেন, দর্শক শ্রোতা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘হিরোইনদের বয়স বাড়লে একটু ভয় লাগে’

বরিশালে বাস-জিপের সংঘর্ষে আহত ও হতাহতদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বরিশালে বাস-জিপের সংঘর্ষে চেয়ারম্যানসহ আহত কয়েকজন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬

পর্তুগালে দারুল উলূম মুরারিয়া মাদ্রাসার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আগস্ট ২৮, ২০২৬

আবারও পিছিয়ে জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT