ফুটবল

ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ ৩৯ বর্ষী আমোরিম

ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ আমোরি, ৩৯ বছর বয়সী, ফুটবল মাঠে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ আমোরি ফুটবল মাঠে দাঁড়িয়ে, পেশাদার ফুটবল কোচ হিসেবে তার প্রথম দিন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ডাচ কোচ এরিক টেন হাগকে বরখাস্তের পর নতুন কোচ করে পর্তুগালের রুবেন আমোরিমকে নিয়োগ দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। শুক্রবার ওল্ড ট্রাফোর্ডে তার নিয়োগের কথা জানিয়েছে ইউনাইটেড কর্তৃপক্ষ। ১১ নভেম্বর রেড ডেভিল ডেরায় যোগ দেবেন আমোরিম।

৩৯ বর্ষী কোচ আমোরিমের সাথে তিন বছরের চুক্তি করেছে রেড ডেভিলরা। ২০২৭ সালের জুন পর্যন্ত ওল্ড ট্রাফোর্ডে থাকবেন তিনি। আমোরিম বর্তমানে পর্তুগালের ক্লাব স্পোর্টিং সিপিতে দায়িত্ব পালন করছেন। চার বছর ধরে ক্লাবটিতে আছেন পর্তগীজ কোচ।

বিবৃতিতে ইউনাইটেড জানিয়েছে, ‘ম্যানচেস্টার ইউনাইটেড ছেলেদের দলের প্রধান কোচ হিসেবে রুবেন আমোরিমকে নিয়োগে আনন্দিত। রুবেন ইউরোপীয় ফুটবলে তরুণ কোচদের একজন। একজন খেলোয়াড় এবং কোচ উভয় হিসেবেই তিনি অত্যন্ত উচ্চমানের। স্পোর্টিং সিপির হয়ে পর্তুগালে দুইবার প্রাইমিরা লিগা জিতেছেন; যার মধ্যে প্রথমটি ছিল ১৯ বছরের মধ্যে ক্লাবের প্রথম শিরোপা।’

গত সোমবার টেন হাগকে বিদায় করার পর আমোরিমের সাথে যোগাযোগ করে ইউনাইটেড কর্তৃপক্ষ। পর্তুগালের এ কোচ ইউনাইটেডের প্রথম পছন্দ এবং তার সাথে চুক্তির জন্য বর্তমান ক্লাবকে রিলিজ ক্লজ হিসেবে ১০ মিলিয়নও দিতে প্রস্তুত ইংলিশ জায়ান্টরা। স্পোর্টিং সিপির হয়ে চারটি লিগ শিরোপা জিতেছেন আমোরিম।

১১ নভেম্বর দায়িত্ব গ্রহণের পর ২৪ নভেম্বর লিগে ইপসউইচের বিপক্ষে প্রথমবার ডাগআউটে দেখা যাবে আমোরিমকে। তার আসার আগপর্যন্ত রুদ ফন নিস্টলরয়কে আপদকালীন দায়িত্ব দিয়েছে ইউনাইটেড।

বিষয়:আমোরিম টেন হাগ নিস্টলরয় পর্তুগাল ম্যানচেস্টার ইউনাইটেড স্পোর্টিং সিপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…