চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বক্সিংডে ম্যাচ জিতে সত্যিই ‘খুশি’ আমোরিম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৮ অপরাহ্ণ ২৭, ডিসেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
আনন্দিত ব্যক্তির মুখ, হাত মিলিয়ে খুশি প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংলিশ প্রিমিয়ার লিগে বক্সিংডেতে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে দারুণ এক ম্যাচ জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এ ম্যাচ জিতে দারুণ খুশি দলটির পর্তুগীজ কোচ রুবেন আমোরিম। প্রথমার্ধে প্যাট্রিক ডরগু দারুণ এক ভলিতে ম্যাচের একমাত্র গোলটি করেছিলেন।

তবে এ ম্যাচের ইউনাইটেডের অভিজ্ঞ খেলোয়াড়েরা দলে ছিলেন না। দলে ছিলেন না ব্রুনো ফের্নান্দেস, ব্রায়ান এমবুমো, আমাদ দিয়ালো, ম্যাথায়াস ডি লিখট এবং হ্যারি ম্যাগুয়ারের মত তারকারা।

ম্যাচের পর সংবাদমাধ্যমে আমোরিম বলেছেন, ‘সত্যিই অনেক খুশি, বিশেষ করে যদি দ্বিতীয়ার্ধ দেখেন। আমরা ডিফেন্ডও করতে পেরেছি, ভুগেছিলামও। যদি আমাদের এই মানসিকতা থাকে এ মৌসুমে আরও অনেক ম্যাচ জিততে যাচ্ছি। আমার মনে হয় এটা এমন কিছু যা আমাদের অনুভব করা উচিত। আমরা মনোবল এবং ঐক্যে ধরে রাখতে পারলে খেলা জিততে পারি।’

Banglabid

পারফরম্যান্স খরায় ভুগছেন ডরগু কদিন আগে এমন কথা বলেছিলেন ম্যানেজার আমোরিম। নিউক্যাসলের বিপক্ষে দারুন পারফর্ম করার পর আমোরিম তাকে নিয়ে বলেছেন, ‘এটা খেলোয়াড়দের সাধারণ জীবন। মাঝে মাঝে আপনি ভালো সময় পার করবেন, মাঝে মাঝে আপনি ভুগবেন। কখনও কখনও এটা দল বা খেলার উপর নির্ভর করে। হয়তো আজকের খেলায় অনেক পরিবর্তন এসেছে, আমার মনে হয় সে ভালো করেছে।’

ইপিএলে ১৮ ম্যাচ শেষে ২৯ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৩৯ পয়েন্ট নিয়ে সবার উপরে আর্সেনাল, ৩৭ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে ম্যানচেস্টার সিটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমোরিমইপিএলনিউক্যাসলম্যানচেস্টার ইউনাইটেডম্যানসিটিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই আন্দোলনে ইন্টারনেট ‘স্লো’ নিয়ে নতুন করে যা জানা গেল

আগস্ট ৯, ২০২৬

রাষ্ট্রপতি পদে অলি আহমদকে ১১ দলীয় জোটের প্রার্থী ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

মানিকগঞ্জে শহীদ মিনার থেকে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগস্ট ৯, ২০২৬

খেলতে খেলতেই বিজ্ঞান শিখবে শিশুরা, প্রাথমিকের কারিকুলামে ‘সায়েন্স টয়’

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

বন্যার্তদের হাতে ঘরের চাবি তুলে দিতে বাঁশখালী পৌঁছেছেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT