চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘২০ বছর’ ইউনাইটেডে থাকা আমোরিমের লক্ষ্য

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৬ অপরাহ্ণ ০৩, আগস্ট ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

ম্যানচেস্টার ইউনাইটেড কোচ রুবেন আমোরিম বলেছেন, ক্লাবটিতে ২০ বছর থাকতে চান। পর্তুগীজ কোচ জোর দিয়ে বলেছেন, কোন সন্দেহ নেই ভবিষ্যতে ম্যানচেস্টার ইউনাইটেড ইংল্যান্ড এবং ইউরোপের চ্যাম্পিয়ন হবে।

গত বছরের নভেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে চুক্তি স্বাক্ষরের পর দীর্ঘমেয়াদে থাকার চিন্তা করছেন আমোরিম। স্যার অ্যালেক্স ফার্গুসন দায়িত্ব ছাড়ার পর কোন কোচ তিন বছরের বেশি থাকতে পারেননি। আমোরিমের ২০২৭ সাল পর্যন্ত চুক্তি রয়েছে।

দীর্ঘমেয়াদে থাকা নিয়ে আমোরিম বলেছেন, ‘আমি থাকতে চাই, থাকতে চাই ২০ বছর। এটাই আমার লক্ষ্য এবং আমি সত্যিই এটি বিশ্বাস করি। কিছু কিছু ব্যাপার ঘটতে পারে। এটা ঘটে থাকে। কিছু সময় ভাগ্য আমার সহায় হবে।’

‘ক্যারিয়ারের দীর্ঘসময় কোচ হিসেবে আমার ভাগ্য সহায় হয়েছে এবং আমার ধারণা দীর্ঘসময় ধরে থাকা। কিন্তু আবার এটাও জানি ফলাফল আমাদের ভাগ্য বদলে দিতে পারে। শেষ মৌসুম সম্পর্কে আমি জানি, কিন্তু নতুন করে শুরু করতে চাই।’

ম্যানচেস্টার ইউনাইটেড বর্তমানে প্রিমিয়ার লিগে ১৫তম স্থানে আছে। ৫০ বছর আগে দ্বিতীয় বিভাগে নেমে যাওয়ার পর এত বাজে অবস্থানে কখনও যায়নি দলটি। ২০১৩ সালে সবশেষ প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছিল রেড ডেভিলরা।

আমোরিম বিশ্বাস করেন সাফল্য শিগগিরই আসছে, ‘এ ব্যাপারে আমার কোন সন্দেহ নেই। কারণ এমনকিছু ব্যাপার আছে যা কিনতে পাওয়া যায় না এবং সেটি এ ক্লাবের আছে। ঐতিহ্য, ইতিহাস, সমর্থক সব আছে। এ বিষয়টিতে স্পষ্ট আমি। তারপর আসে অর্থ, সেটাও আছে আমাদের। চ্যাম্পিয়ন্স লিগ ছাড়াই আমাদের অর্থ আছে। আমরা সবকিছু করতে চলেছি।’

Reneta

‘সিইওসহ এই সকল মানুষদের সাথে কথা বলেন, তারা ভবিষ্যতে আরও বেশি অর্থ উপার্জনের জন্য সমস্ত কৌশল তৈরি করছে। তাই এখানে কোন সমস্যা হবে না। তারপর আমি মনে করি এটি স্পষ্টতই সংস্কৃতি। যদি আমাদের একটি ভিন্ন সংস্কৃতি থাকে, অর্থসহ সমস্ত জিনিস থাকে, আমরা আমাদের জায়গায় ফিরে যেতে পারব।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমোরিমইংল্যান্ডপর্তুগারফার্গুসনম্যানচেস্টার ইউনাইটেডলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ে কুড়িগ্রামে সমর্থকের হার্ট অ্যাটাক

জুলাই ৬, ২০২৬

মিয়ানমারের রাখাইনে প্রাচীন নাম ফিরিয়ে আনার প্রস্তুতি আরাকান আর্মির

জুলাই ৬, ২০২৬

মেক্সিকোর বিপক্ষে জয় উদযাপনে চোট, হাসপাতালে হেন্ডারসন

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

স্বর্ণের দাম ভরিতে কমলো ৩ হাজার ২২৬ টাকা

জুলাই ৬, ২০২৬
ছবি: বিএনপির ফেসবুক পেইজ থেকে সংগৃহীত।

শিশু দিবাযত্ন কেন্দ্র দেশের ভবিষ্যৎ ভিত্তি নির্মাণের জায়গা: ডা. জুবাইদা রহমান

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT