চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এভারটনকে উড়িয়ে বড় জয় ইউনাইটেডের

অ্যাস্টন ভিলাকে হারাল চেলসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৩ অপরাহ্ণ ০১, ডিসেম্বর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়রা গোলের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রুবেন আমোরিমের হাত ধরে ধারাবাহিক হয়ে ওঠার আভাস দিচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। পর্তুগিজ কোচ টানা দ্বিতীয় জয়ের দেখা পেয়েছেন প্রিমিয়ার লিগের জায়ান্ট ক্লাবটিতে এসে। ঘরের মাঠে এভারটনকে বড় ব্যবধানে হারিয়েছে ইউনাইটেড।

ওল্ড ট্রাফোর্ডে ৪-০ গোলে জিতেছে ইউনাইটেড। রেড ডেভিলদের হয়ে জোড়া গোল করেছেন মার্কাস র‌্যাশফোর্ড ও জসুয়া জির্কজি। ১৩ ম্যাচে পাঁচ জয় ও চার ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে চারধাপ এগিয়ে নয়ে এসেছে ইউনাইটেড। সমান ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে এভারটন।

আক্রমণ-প্রতি আক্রমণে খেলা গড়ালেও সুযোগ তৈরি করতে পারেনি এভারটন। প্রথমার্ধে দুই গোলে লিড নেয় ইউনাইটেড। ৩৪ মিনিটে র‌্যাশফোর্ডের গোলের পর ৪১ মিনিটে ব্যবধান বাড়ান জির্কজি। বিরতির পর ৪৬ মিনিটে জোড়া গোল পূর্ণ করেন র‌্যাশফোর্ড। ৬৪ মিনিটে তাকে অনুসরণ করেন জির্কজি। ব্যবধান অটুট রেখে ম্যাচ শেষ করে ইউনাইটেড।

দিনের আরেক ম্যাচে অ্যাস্টন ভিলাকে ৩-০ গোলে হারিয়েছে চেলসি। ১৩ ম্যাচে সাত জয় ও চার ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠেছে দলটি।

ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচের সপ্তম মিনিটে চেলসিকে এগিয়ে নেন নিকোলাস জ্যাকসন। ৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এনজো ফের্নান্দেজ। ৮৩ মিনিটে তৃতীয় গোলটি করেন কোল পালমার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাস্টন ভিলাআমোরিমএভারটনচেলসিপ্রিমিয়ার লিগম্যানচেস্টার ইউনাইটেডলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ট্রেক উইথ নিশাত ২০২৬-এর মেন্টি তারমিম রহমান

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না: আইসিটি মন্ত্রী

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়, গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: আতিকুর রহমান রুমন

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

২০ অসচ্ছল নারী পেলেন বসুন্ধরা গ্রুপের উপহার

আগস্ট ১, ২০২৬

মতিঝিলের ঘটনার সঙ্গে মিরপুর-ফার্মগেটের যোগ নেই: সিটিটিসি

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT