ছাত্রদের উপর গুলি আর নির্যাতন সইতে না পেরে দোকান কর্মচারী আমজাদ হোসেন আন্দোলনে শরীক হয়ে গুলিবিদ্ধ হন ঢাকার যাত্রাবাড়িতে। চোখ, মাথাসহ শরীরের অন্যান্য স্থানে চারশ’র বেশি গুলি নিয়ে অন্ধ হয়ে বিনা চিকিৎসায় মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন নিজ বাড়ি নোয়াখালীতে। দরকার উন্নত চিকিৎসা। নোয়াখালী থেকে আলাউদ্দিন শিবলুর তথ্য ও ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট।







