চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অমিতাভ বচ্চনের শুভকামনায় ‘প্রিন্স’, খোঁজ নিয়েছেন শাকিবের

'বাংলাদেশে এতো বড় আয়োজনের সিনেমা হচ্ছে জেনে অমিতাভ বচ্চন মুগ্ধ'

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০০ অপরাহ্ন ০৯, নভেম্বর ২০২৫
বিনোদন
A A

বলিউডের কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চনের শুভকামনা পেয়েছে ঢাকার মেগাস্টার শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমা! শনিবার রাতে মুম্বাইতে প্রিন্সের ডিওপি অমিত রায়ের মাধ্যমে বিগ-বি’র সাক্ষাৎ পান প্রিন্স’র পরিচালক আবু হায়াত মাহমুদ এবং প্রযোজক শিরিন সুলতান।

সিনেমা প্রসঙ্গে জানতেই অমিতাভ বচ্চন শুভকামনা জানান। ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ব্যানারে নির্মিত হচ্ছে প্রিন্স। আগামী ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি পাবে। এর আগে প্রি-প্রডাকশনের কাজে মুম্বাই রয়েছেন পরিচালক ও প্রযোজক।

সেখানেই মূলত অমিতাভ বচ্চনের সঙ্গে সাক্ষাতের সুযোগ আসে। এক ফেসবুক পোস্টে ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের তরফ থেকে জানানো হয়েছে, সম্মানের মুহূর্ত! ‘প্রিন্স’ টিম মুম্বাইয়ে কিংবদন্তি অমিতাভ বচ্চনের সাথে দেখা করার সৌভাগ্য অর্জন করেছে। ভারতীয় চলচ্চিত্রের ‘শাহেনশাহ’ ছবিটির জন্য তার আশীর্বাদ এবং শুভেচ্ছা জানিয়েছেন। ধন্যবাদ বিগ বি।

অমিভাত বচ্চনের সঙ্গে ‘প্রিন্স’ পরিচালক ও প্রযোজককে দেখে অনেকে চমকে উঠেছেন। সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টটি ছড়িয়ে পড়ে। নেটিজেনরা মন্তব্যে বলছেন, নিশ্চয়ই অসম্ভব কিছু সম্ভব করতে যাচ্ছে ‘প্রিন্স’। যা দর্শকদের প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে।

মুম্বাই থেকে নির্মাতা আবু হায়াত মাহমুদ বলেন, অমিতাভ বচ্চন একটি শুটিংয়ে ছিলেন। তার মধ্যে অমিত দাদার সঙ্গে আমরা গিয়েছিলাম। বাংলা সিনেমায় আমরা অনেক বড় কিছু করতে যাচ্ছি জানতে পেরে ভীষণ খুশি হয়েছেন। এমনকি শাকিব ভাই সম্পর্কেও আলাপের ফাঁকে জেনেছেন।

”আমাদের সঙ্গে বাংলাতেও কথা বলেছেন। বাংলাদেশে এতো বড় আয়োজনের সিনেমা হচ্ছে জেনে অমিতাভ বচ্চন মুগ্ধ হয়েছেন। তার অতি মূল্যবান সময় থেকে কিছু সময় আমরা পেয়ে অনেক গর্বিত।”

Reneta

ইতোমধ্যে সিনেমার ফার্স্টলুক পোস্টার প্রকাশ হয়, যা সিনেমাপ্রেমীদের নজর কাড়ে। প্রিন্স (ওয়ান্স আপন অ্যা টাইম ঢাকা) মূলত অ্যাকশন ধাঁচের ছবি। এতে শাকিবের বিপরীতে থাকছেন তিন নায়িকা, তাদের একজন তাসনিয়া ফারিণ। বাকি দুজন এখনও চূড়ান্ত হয়নি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অমিতাভ বচ্চনপ্রিন্সলিড বিনোদনশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে ইরানের অবরোধ, আটকা ২ হাজারের বেশি জাহাজ

এপ্রিল ২, ২০২৬

ডিজেলের মজুত সব থেকে বেশি, অকটেন কম

এপ্রিল ২, ২০২৬

বোরিস্লাভ মিহাইলোভ, বুলগেরিয়ার সারপ্রাইজ কিংবদন্তি

এপ্রিল ২, ২০২৬

আলোচনায় প্রেশার কুকার সিনেমার চরিত্র ‘রেশমা-তন্ময়’ জুটি

এপ্রিল ২, ২০২৬

হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে রিট

এপ্রিল ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT