বিনোদন

আসল-নকল চেনা দায়!

দুই অভিনেতার মুখাবয়ব, একজন হাসছেন, অন্যজন গম্ভীর. Channel i News - চ্যানেল আই নিউজ

দুইজন পুরুষ অভিনেতা, একজন হাস্যোজ্জ্বল ও অন্যজন গম্ভীর, উভয়ই চশমা পরেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশ্বে নাকি এক চেহারার মানুষ অনেকেই আছেন। বলিউড তারকাদের চেহারার সঙ্গে মিল আছে এমন মানুষও খুঁজে পাওয়া যায় অনেক। কিন্তু মিল থাকলেও আসল-নকল আলাদা করতে একেবারেই কষ্ট হয় না। শশিকান্ত পেড়ওয়ালের বিষয়টি কিছুটা আলাদা!

শশিকান্ত পুনের প্রফেসর। তিনি দেখতে হুবহু অমিতাভ বচ্চনের মতো। অমিতাভের সঙ্গে তার এতটাই মিল যে অমিতাভ নিজে শশিকান্তকে দেখলেও আয়না ভেবে চমকে উঠতে পারেন।

ইনস্টাগ্রামে শশিকান্তের বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে যেখানে তাকে অমিতাভের মতো চুল-দাড়ি ও সাজ-পোশাকে দেখা গেছে। বিশেষ করে রাতে হেঁটে আসার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ঘুরছে যেখানে তিনি যে আসল অমিতাভ নন, তা বোঝার কোনো উপায় নেই।

নেটজেনদের একজন মন্তব্য করেছেন, ‘তিনি তো আসল অমিতাভের চেয়েও বেশি অমিতাভ!’। আরেকজন লিখেছেন, ‘সিনেমায় ইনাকে নিয়ে নিন, পয়সা বাঁচবে।’ আরেকজন মজা করে লিখেছেন, ‘এখন দ্বিতীয় রেখা খোঁজার পালা, হ্যাপি এন্ডিং চাই!’

সূত্র: কইমই

বিষয়:অমিতাভ বচ্চন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…