চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৯ অক্টোবর পর্যন্ত অপেক্ষায় থাকতে জামায়াতের আমিরের অনুরোধ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৯ অপরাহ্ণ ০৫, অক্টোবর ২০২৪
- টপ লিড নিউজ, রাজনীতি
A A
জামায়াতের আমিরের অনুরোধে ৯ অক্টোবর পর্যন্ত অপেক্ষার ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচন থেকে সংস্কার বেশি গুরুত্বপূর্ণ বলেছেন জামায়াত ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন: একটি গ্রহণযোগ্য, সুষ্ঠ এবং শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। এজন্য কিছু মৌলিক বিষয়ে তাদের সংস্কার করতেই হবে। সেই কী কী মৌলিক বিষয়ে সংস্কার হবে সে বিষয়ে আমরা কথা বলেছি। 

শনিবার (৫ অক্টোবর) বিকাল ৫টার দিকে প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ শেষে তিনি এ কথা বলেন। এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জামায়তের পক্ষ থেকে কী কী সংস্কার প্রস্তাব রাখা হয়েছে জানতে চাইলে তিনি বলেন: আমরা আশা করছি আগামী ৯ অক্টোবর আপনাদের মাধ্যমে আমাদের প্রস্তাবনাগুলো উন্মুক্ত করবো ইনশাল্লাহ্। বাঁধা ছাতির দাম লাখ টাকা, খুলে দিলে দাম কমে যায়।  ইনশাল্লাহ আমরা জাতির মুখ খুলবো আগামী ৯ অক্টোবর। সে পর্যন্ত অপেক্ষা করার জন্য অগ্রীম ধন্যবাদ।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে জামায়াত ইসলামী বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের কাছে দু’টি রোড চেয়েছে বলে জানিয়েছে দলটির আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেছেন: আমরা অন্তর্বর্তী সরকারের কাছে দু’টি রোডম্যাপ চেয়েছি। যার একটা সংস্কারের অন্যটি নির্বাচনের। সংস্কারটা সফল হলেই নির্বাচনটা সফল হবে। তাদের সঙ্গে আমাদের আরও সংলাপ হবে। অচিরেই তারা এ বিষয়টি প্রকাশ করবেন, আমরাও প্রকাশ করবো। আমরা সংস্কারকেই বেশি গুরুত্ব দিচ্ছি।  এটা খুব দেরি হবে না-ইনশাআল্লাহ।

আমরা অতীত নিয়ে ঘাটতে চাই না। আমরা দেশবাসীকে সঙ্গে নিয়ে সকলের সহযোগিতায় দেশটা সামনের দিকে আগাক সেখানেই অবদান রাখতে চাচ্ছি। এজন্য অতীতে যা হয়েছে, তা আমরা পিছনে ফেলে দিলাম। তবে যারা সুনির্দিষ্ট অভিযোগে অভিযুক্ত, যারা মানুষ খুন করেছে-গুম করেছে, লুন্ঠন করেছে, দেশের সম্পদ বিদেশে পাচার করেছে, আয়না ঘর তৈরি করেছে, দিবারাত্র মানুষের ওপর ত্রাসের রাজত্ব কায়েম করেছে তাদের ন্যায় বিচার নিশ্চিত হোক এটা আমরা দাবি করি। আমাদের ওপর যেমন জুলুম করেছে, তাদের ওপরেও জুলুম করা হোক সেটা আমরা চাই না। আমরা চাই ন্যায় বিচারের মাধ্যমে যেনো তারা যেনো তাদের প্রাপ্যটা বুঝে পায়।

Reneta

বিকাল সাড়ে তিনটার একটু আগে জামায়াতের প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করে। জামায়াতে ইসলামীর ৭ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

প্রতিনিধি দলে আরও ছিলেন জামায়াতের নায়েবে আমির আবু তাহের মুহাম্মদ আবদুল্লাহ, এমএম শামসুল ইসলাম, মজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পওয়ার।

এ ছাড়া আজ বিকাল সাড়ে তিনটায় গণতন্ত্র মঞ্চ এবং বিকাল চারটায় বাম গণতান্ত্রিক জোট, বিকাল সাড়ে চারটায় হেফাজতে ইসলাম, পাঁচটায় ইসলামী আন্দোলন, বাংলাদেশ, সাড়ে ৫টায় এবি (আমার বাংলাদেশ) পার্টির সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপে বসার কথা আছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জামায়াত ইসলামীড. মুহাম্মদ ইউনূসডা. শফিকুর রহমানসংলাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT