চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৫ ডিসেম্বর মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘অমীমাংসিত’

দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪০ অপরাহ্ণ ০৭, ডিসেম্বর ২০২৫
আইস্ক্রিন, বিনোদন
A A
অমীমাংসিত' সিনেমার ট্রেলার দেখছেন দর্শকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

জনপ্রিয় নির্মাতা রায়হান রাফী পরিচালিত বহুল প্রতীক্ষিত ওয়েব ফিল্ম অমীমাংসিত অবশেষে মুক্তি পেতে যাচ্ছে। রোববার সন্ধ্যায় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের একটি ফেসবুক পোস্টে জানানো হয়, আগামী ১৫ ডিসেম্বর চলচ্চিত্রটি আইস্ক্রিনে দর্শকদের জন্য উন্মুক্ত করা হবে।

একটি পোস্টার শেয়ার করে তারা লিখেছে- চেহারার আড়ালে লুকানো রহস্য এখনো প্রকাশের অপেক্ষায়। রায়হান রাফী নির্মিত আইস্ক্রিন অরিজিনাল ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’, আসছে ১৫ ডিসেম্বর।

এক সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডকে ঘিরে নির্মিত রহস্যঘেরা থ্রিলারধাঁচের এই চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও তানজিকা আমিন। ট্রেলারে দেখা গেছে শহীদুল আলম সাচ্চু, মনোজ প্রামাণিকসহ আরও বেশ কয়েকজন পরিচিত শিল্পীকে।

গল্পটি সত্য ঘটনার অনুপ্রেরণায় নির্মিত কি না-সে বিষয়ে নির্মাতারা স্পষ্ট কিছু বলেননি। তবুও অমীমাংসিতকে ঘিরে দর্শকদের মধ্যে তীব্র কৌতূহল তৈরি হয়েছে।

চলচ্চিত্রটি মুক্তির কথা ছিল ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি। টিজার প্রকাশের পর সেন্সর বোর্ড জানায়, ওটিটি কনটেন্ট হলেও মুক্তির আগে ছাড়পত্র আবশ্যক। পরপর দুই ধাপ পর্যালোচনায় গত বছরের এপ্রিলে বোর্ড চলচ্চিত্রটিকে ‘প্রদর্শনযোগ্য নয়’ ঘোষণা করে- ফলে আটকে যায় মুক্তি।

সব জটিলতা কাটিয়ে অবশেষে ১৫ ডিসেম্বর আইস্ক্রিনে স্ট্রিমিং হতে যাচ্ছে অমীমাংসিত।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমীমাংসিতআইস্ক্রিনরায়হান রাফীলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

৪৫ বছর পর জিয়া হত্যা কমিশন প্রতিবেদন প্রকাশ, জানা গেল বিস্ফোরক তথ্য

জুলাই ২৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

পাল্টাপাল্টি কর্মসূচিতে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

জুলাই ২৯, ২০২৬

কৃতজ্ঞতা জানালেন শিক্ষক বিউটি পাল, সুরক্ষা আইনের দাবি

জুলাই ২৯, ২০২৬

জিয়া হত্যাকাণ্ডে নেপথ্যের ঘটনা উদঘাটন করতে চায় সরকার

জুলাই ২৯, ২০২৬

ইরাকের সঙ্গে জ্বালানি সহযোগিতায় নতুন মাইলফলক তুরস্কের

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT