বিনোদন

বিয়ে করলেন নির্মাতা জেমস গান ও অভিনেত্রী জেনিফার হল্যান্ড

নির্মাতা জেমস গান ও জেনিফার হল্যান্ডের বিবাহের ছবি, প্রাকৃতিক পরিবেশে আনন্দময় অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্মাতা জেমস গান ও অভিনেত্রী জেনিফার হল্যান্ডের বিবাহের ছবি, প্রকৃতির মাঝে আনন্দের মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

মার্ভেল ও ডিসি নির্মাতা জেমস গান বিয়ে করেছেন। পাত্রী তার দীর্ঘ দিনের প্রেমিকা হলিউড অভিনেত্রী জেনিফার হল্যান্ড।

সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে যুক্তরাষ্ট্রের কলোরাডোতে বিয়ের অনুষ্ঠান হয়েছে এই দম্পতির। খবরটি শুক্রবার সামাজিক মাধ্যমে নিজেই জানিয়েছেন নির্মাতা। জেমস গান লিখেছেন, ‘সাত বছরের বেশি সময় একসঙ্গে কাটানোর পরে, অবশেষে আমার জীবনের ভালোবাসাকে বিয়ে করেছি।’ ইনস্টাগ্রামে এই পোস্ট শেয়ার করেছেন নির্মাতা।

তিনি আরও লিখেছেন, ‘কী সুন্দর, অসাধারণ একটা দিন কাটালাম পৃথিবীর সেরা পরিবার, বন্ধুদের সঙ্গে।’ নবদম্পতি তাদের বিয়ের সুন্দর কিছু ছবি শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে।

ডিসি ইউনিভার্সে একসঙ্গে কাজ করেছেন জেমস গান ও জেনিফার হল্যান্ড। ‘দ্য সুইসাইড স্কোয়াড’ ও ‘পিসমেকার’ দুটি ছবিতেই হল্যান্ড অভিনয় করেছেন ‘এমিলিয়া হারকোর্ট’ চরিত্রে। দুটি ছবিই জেমস গান পরিচালনা করেছেন ও চিত্রনাট্য লিখেছেন।

‘পিপল’-এর সূত্রে জানা গেছে, ২০১৫ সালে জেমস গানের সঙ্গে জেনিফার হল্যান্ডের পরিচয় করিয়েছিলেন অভিনেতা মাইকেল রোজেনবাম।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বাগদান সেরেছিলেন তারা। এটি জেনিফার হল্যান্ডের প্রথম এবং জেমস গানের দ্বিতীয় বিয়ে।

বিষয়:জেনিফার হল্যান্ড জেমস গান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…