আন্তর্জাতিক

আফ্রিকা মহাদেশে যুক্তরাষ্ট্রের জীবাণু অস্ত্র তৈরির পরিকল্পনা ফাঁস!

অ্যাম্বুলেন্সে নিরাপত্তা পোশাক পরা বিজ্ঞানী ও সেনা সদস্যের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাম্বুলেন্সে নিরাপত্তা পোশাক পরা বিজ্ঞানী ও সেনা সদস্যের ছবি, যেখানে তারা জীবাণু অস্ত্রের পরিকল্পনা নিয়ে আলোচনা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আফ্রিকা মহাদেশে যুক্তরাষ্ট্রের জীবাণু অস্ত্র তৈরির পরিকল্পনা ফাঁস হয়ে গেছে উল্লেখ করে রাশিয়ার সেনাবাহিনীর প্রতিরক্ষা ইউনিটের কমান্ডার ইগোর কিরিলোফ জানিয়েছেন, আফ্রিকায় যুক্তরাষ্ট্রের সামরিক-জৈবিক উপস্থিতি দ্রুত সম্প্রসারিত হচ্ছে।

এই বিষয়ে তাদের কাছে অনেক নথিপত্র রয়েছে বলেও জানান তিনি।

পারস টুডে জানিয়েছে, পেন্টাগনের আর্থিক সহায়তায় ইথিওপিয়ায় একটি যৌথ পরীক্ষাগার ও প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়েছে বলেও জানিয়েছেন ইগোর কিরিলোফ।

রাশিয়ার সেনাবাহিনীর প্রতিরক্ষা ইউনিটের ওই কমান্ডার আরও বলেন, ইউএস আর্মি ইনস্টিটিউট অফ ইনফেকশাস ডিজিজের কর্মচারীরাও ২০২৩ সালে কেনিয়ায় ‘ব্যাট অর্থোহ্যান্টাভাইরাস’ নিয়ে একটি গবেষণা চালিয়েছিলেন।

ওই প্রকল্পে ইউক্রেনের ভূমিকা নিয়েও কথা বলেন কিরিলোফ। তিনি জানান, ইউক্রেনে তেজস্ক্রিয় পদার্থ আমদানির সাংগঠনিক, লজিস্টিক এবং আর্থিক দিকগুলো সেদেশের প্রেসিডেন্টের দফতর প্রধান ব্যক্তিগতভাবে তত্ত্বাবধান করে।

রুশ এই কর্মকর্তা বলেন, ইউক্রেনে নেওয়া তেজস্ক্রিয় উপাদান দিয়ে একটি নোংরা বোমা তৈরি করে রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে।

বিষয়:আফ্রিকা মহাদেশ যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…