বিনোদন

বুধবার ‘তাণ্ডব’সহ টিএসসিতে যতো ছবি

টিএসসিতে শুরু বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসব

বুধবার ‘তাণ্ডব’সহ টিএসসিতে যতো ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হলো বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসব ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব ১৪৩২’। ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উদ্যোগে এবছর উৎসবের ২৪তম আসর অনুষ্ঠিত হচ্ছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় আহমেদ হাসান সানি পরিচালিত সিনেমা ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’ দিয়ে হচ্ছে এবারের উৎসবের উদ্বোধন। সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় আছেন ইমতিয়াজ বর্ষণ, আজাদ আবুল কালাম, কেয়া আক্তার এবং তানভীর অপূর্ব।

জুলাই ২০২৪-এর ছাত্র-জনতার অভ্যুত্থান এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের নিয়ে নির্মিত এক সাহসী আখ্যান ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’ (২০২৫)। আয়োজকরা বলছেন,“চলচ্চিত্রটি আমাদের রাজনৈতিক ট্যাবু ভাঙার এবং অধিকার আদায়ের এক নতুন দর্পণ।”

উৎসবের দ্বিতীয় দিন বুধবার (৪ ফেব্রুয়ারি)। এদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র(টিএসসি) মিলনায়তনে সকাল ১০টায় দেখানো হবে সুনীল বন্যোপাধ্যায়ের সিনেমা ‘দেয়া নেয়া’। এরপর দুপুর সাড়ে ১২টায় থাকছে আলমগীর কবির পরিচালিত এবং সদ্য প্রয়াত জয়শ্রী কবির অভিনীত আলোচিত সিনেমা ‘সূযকন্যা’।

এছাড়া বিকেল সাড়ে ৩টায় দেখানো হবে শরাফ আহমেদ জীবন পরিচালিত গেল বছরের আলোচিত ছবি ‘চক্কর ৩০২’। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম। দ্বিতীয় দিনের শেষ সিনেমা হিসেবে দর্শক দেখবেন গেল বছরের সবচেয়ে আলোচিত সিনেমা ‘তাণ্ডব’।

রায়হান রাফী পরিচালিত সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। এছাড়াও রয়েছেন জয়া আহসান ও সাবিলা নূর।

প্রসঙ্গত, ৫০ টাকা মূল্যের টিকিটের বিনিময়ে দেখা যাবে ‘আমার ভাষার চলচ্চিত্র’-উৎসব-এর ছবিগুলো। উৎসব চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

বিষয়:আজাদ আবুল কালাম আমার ভাষার চলচ্চিত্র আহমেদ হাসান সানি ইমতিয়াজ বর্ষণ এখানে রাজনৈতিক আলাপ জরুরি চক্কর ৩০২

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…