অ্যাপল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বড় পরিবর্তন এনেছে। সংস্থাটি অমর সুব্রহ্মণ্যকে নতুন ভাইস প্রেসিডেন্ট (এআই) হিসেবে নিয়োগ দিয়েছে। অ্যাপল সিইও টিম কুক বলেন, অ্যাপলের কৌশলে এআই সবসময় গুরুত্বপূর্ণ ছিল। অমরের গভীর গবেষণা ও অবদান এআই সংযোজনে আমাদের ভবিষ্যৎ উদ্ভাবনে সহায়ক হবে।
সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
অমর সুব্রহ্মণ্য বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক শেষ করে তিনি আইবিএমে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে ক্যারিয়ার শুরু করেন। পরে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন এবং মাইক্রোসফটে ইন্টার্ন ও ভিজিটিং রিসার্চার হিসেবে কাজ করেন।
ডক্টরেট শেষ করে তিনি গুগলে স্টাফ রিসার্চ সায়েন্টিস্ট হিসেবে যোগ দেন। ১৬ বছরের দীর্ঘ সময়ে তিনি প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার এবং পরে ভাইস প্রেসিডেন্ট (ইঞ্জিনিয়ারিং) হন। গুগলের জেমিনি অ্যাসিস্ট্যান্টের ইঞ্জিনিয়ারিং নেতৃত্ব দিতেন। এ বছর জুলাইয়ে স্বল্প সময়ের জন্য তিনি মাইক্রোসফটে করপোরেট ভাইস প্রেসিডেন্ট (এআই) হিসেবে দায়িত্ব পালন করেন।
এখন তিনি অ্যাপলের সফটওয়্যার প্রধান ক্রেইগ ফেডেরিগির অধীনে নতুন দায়িত্বে যোগ দিয়েছেন।








