বাংলাদেশ

আসছে ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে অমর একুশে বইমেলা

অমর একুশে বইমেলার জন্য প্রস্তুত বই বিক্রেতাদের স্টলসমূহ. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজাদ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে অমর একুশে বইমেলা ২০২৬-এর নির্ধারিত সময়সূচি ঘোষণা করেছেন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং রমজানের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হয় আগামী ১২ ডিসেম্বর থেকে ১২ জানুয়ারি অমর একুশে বইমেলা ২০২৬ অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক শামীম আহমদ। বৈঠকে উপস্থিত ছিলেন একাডেমির সচিব মো. মাহবুবুর রহমান, পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ এবং প্রকাশকদের প্রতিনিধি।

বিষয়:অমর একুশে বইমেলা ২০২৬ ডিসেম্বর মাস বাংলা একাডেমি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…