একুশে পদক থেকে পাওয়া সম্পূর্ণ অর্থ ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এ জমা দিয়েছেন বিশিষ্ট সাংবাদিক ও দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।
আজ (৩০ জুন) সোমবার রাজধানীর জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে উপস্থিত থেকে তিনি জানান, এই অর্থ জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের পুনর্বাসন এবং কল্যাণমূলক কর্মকাণ্ডে ব্যয় হবে।
মাহমুদুর রহমান বলেন, জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের পুনর্বাসনই এখন সবচেয়ে জরুরি বিষয়। এ লক্ষ্যে সবার সহযোগিতা প্রয়োজন।
উল্লেখ্য, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন জুলাই মাসে শহীদ হওয়া যোদ্ধাদের স্মৃতিরক্ষা, তাদের পরিবারকে সহায়তা ও পুনর্বাসনে কাজ করছে।







