বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যে বাজারে আসছে ‘আমার দেশ’

বাংলাদেশের সংবাদমাধ্যমের প্রতিনিধিরা সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আগামী ডিসেম্বরের মধ্যে দৈনিক আমার দেশ পত্রিকা বাজারে আসবে বলে জানিয়েছেন পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক মাহমুদুর রহমান।

শুক্রবার ১৮ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

মাহমুদুর রহমান বলেন, জমি ছাড়া পত্রিকার সবকিছু লুট হয়ে গেছে। তাই এই মুহূর্তে ভাড়া করা ছাপাখানা ও অফিসে পত্রিকার কাজ করতে হবে।

আমার দেশ কোন কর্পোরেট মিডিয়া হিসেবে প্রকাশিত হবে না জানিয়ে তিনি বলেন, ভারতের আগ্রাসন রোধ, সত্য উচ্চারণ এবং দেশের পক্ষে কথা বলতেই এটি প্রকাশিত হবে।

বিষয়:আমার দেশ ডিসেম্বর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…