চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হিন্দি-তামিল টেক্কা দিয়ে ওটিটিতে ‘আমার বস’ এর রেকর্ড

সিনেমাটি মুক্তির সময় ইন্ডিয়া-পাকিস্তান যুদ্ধের আবহ বিরাজ করছিল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৮ অপরাহ্ণ ২৪, আগস্ট ২০২৫
বিনোদন
A A
একজন যুবক ও একজন বৃদ্ধা মহিলার মধ্যে আন্তরিক সম্পর্কের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছেলের প্রকাশনা সংস্থার অফিসে সরকারী হাসপাতাল থেকে অবসর নেয়া নার্স মায়ের এন্ট্রি। অফিসের নিয়মনীতি মেনে ‘ইন্টার্ন’ হয়ে ঢুকে সেই মা কিছুদিনের মধ্যে হয়ে উঠলেন ‘বস’! কর্পোরেট অফিসের চিরচেনা সব নিয়মকানুন, সেই সঙ্গে ফ্যামিলি ইমোশনের এপিঠ ওপিঠকে কেন্দ্র করে জনপ্রিয় যুগল নির্মাতা শিবুপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় নির্মিত ‘আমার বস’ সিনেমার গল্পটা এভাবেই তৈরি হয়েছে।

গেল মে-তে ইন্ডিয়া-পাকিস্তান সংঘাত (অপারেশন সিঁদুর) চলাকালীন মুক্তি পেয়েছিল ছবিটি। সার্বিক পরিস্থিতি উত্তপ্ত থাকলেও তখন সিনেমা হলে মা-সন্তানের কেমিস্ট্রি দেখতে হুমড়ি খেয়ে পড়েছিল দর্শক। ওপেনিংসহ প্রথম সপ্তাহে মাল্টিপ্লেক্সে রেকর্ড পরিমাণে ব্যবসা করে ‘ব্লকবাস্টার’ তকমা পায় ‘আমার বস’।

শনিবার শিবু-নন্দিতার ‘আমার বস’ এলো ইন্ডিয়ার জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভে। মুক্তির পর সেখানেও হিন্দি, তামিলসহ ইন্ডিয়ার অন্যান্য ইন্ডাস্ট্রির সিনেমাগুলোতে টেক্কা দিয়ে রেকর্ড করেছে সিনেমাটি।

Banglabid

একজন যুবক ও একজন বৃদ্ধা একসাথে হাসিমুখে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্মাণের পাশাপাশি এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শিবুপ্রসাদ মুখোপাধ্যায়। তিনি জানান, জি-ফাইভ সর্বভারতীয় অ্যাপ। যেখানে বাংলা ভাষাভাষীসহ প্রায় সারা পৃথিবীর মানুষ দেখতে পায়। সেখানে ”আমার বস” সর্বভারতীয় পর্যায়ে ট্রেন্ডিং দ্বিতীয় অবস্থানে রয়েছে।

শিবুপ্রসাদ মনে করেন, বাংলা ভাষার সিনেমা এটা অনেক গর্বের ব্যাপার। তিনি বলেন, আমাদের সিনেমা প্রথমবার এমন পর্যায়ে এসেছে।

Reneta

এর আগে শিবু-নন্দিতা জুটির ‘বহুরূপী’ এই প্ল্যাটফর্মে মুক্তি পেয়ে রেকর্ড গড়েছিল। শিবু বলেন, প্রায় ৩৬ মিলিয়ন (৩ কোটি ৬০ লাখ) মানুষ সেখানে ‘বহুরূপী’ দেখেছেন। নিশ্চয়ই এই সংখ্যা এখন আরও বেড়েছে। এগুলো অত্যন্ত খুশীর এবং সম্মানজনক খবর বলে আমি মনে করি।

‘আমার বস’-এ শিবুপ্রসাদের মায়ের চরিত্রে অভিনয় করেন ভারতের বিখ্যাত অভিনেত্রী রাখি গুলজার। এই সিনেমার মাধ্যমে প্রায় ২২ বছর তিনি কোনো বাংলা সিনেমা অভিনয় করেন। আরও আছেন সাবিত্রী চট্টোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সৌরসেনী, কাঞ্চন মল্লিকসহ অনেকে।

বাবা-মা ও সন্তানের সঙ্গে চ্যানেল আই অনলাইন সাংবাদিকের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইনকে শিবুপ্রসাদ বলেন, ‘আমার বস’ সিনেমার মাধ্যমে রাখি গুলজার এবং সাবিত্রী চট্টোপাধ্যায়ের মতো প্রবাদপ্রতিম অভিনেত্রীরা আবার রুপালী পর্দায় ফিরে কাজ করেছেন এবং তাদের নিয়ে দর্শকের এতো আগ্রহ সেটাই আমাদের কাছে পরম পাওয়া।

উইন্ডোজ প্রোডাকশন প্রযোজিত ‘আমার বস’ পশ্চিমবঙ্গের চলতি বছরের অন্যতম ব্লকবাস্টার সিনেমা। শিবু বলেন, মুক্তির সময়ের বছরের সবচেয়ে বড় ওপেনিং ছিল ‘আমার বস’। প্রথমসপ্তাহে শুধুমাত্র ন্যাশনাল মাল্টিপ্লেক্সে চেইনে ফার্স্ট উইকে ৭৫ লাখ কালেকশন ছিল, সবমিলিয়ে প্রথম সপ্তাহে দেড় কোটি ব্যবসা করেছিল। ৯ মে সিনেমাটি মুক্তির সময় ইন্ডিয়া-পাকিস্তান যুদ্ধের আবহ বিরাজ করছিল। তখন এতো সাড়া পাবো ভাবিনি, পরে সুপারডুপার হিট হয় এবং এখন জি-ফাইভে রেকর্ড করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমার বসজি-ফাইভনন্দিতা রায়রাখি গুলজারলিড বিনোদনশিবুপ্রসাদ মুখোপাধ্যায়
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকার আকাশে মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টির পূর্বাভাস. Channel i News - চ্যানেল আই নিউজ

আকাশে হালকা মেঘে বৃষ্টির আভাস, কবে কমবে গরম

আগস্ট ১১, ২০২৬

বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের লাইসেন্স নবায়নে সরকারের নতুন নিয়ম

আগস্ট ১১, ২০২৬

প্রবল ভূমিকম্পে লণ্ডভণ্ড কলম্বিয়ায় মৃত্যুর মিছিল

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশুদের টিকা বিষয়ে ট্রাম্প প্রশাসনের নতুন সিদ্ধান্ত, বিশেষজ্ঞদের শঙ্কা

আগস্ট ১১, ২০২৬

মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT