চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিযুক্তের সম্মতিতেই যৌন সম্পর্কে জড়িয়েছিলাম: আলভেজ 

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৯ অপরাহ্ণ ১৮, এপ্রিল ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার হয়ে স্পেনের জেলে থাকা ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেজ আদালতে নতুন করে জবানবন্দি দিয়েছেন। বিচারকের সামনে তিনি দাবি করেছেন, অভিযোগকারী নারীর সম্মতিতেই নাকি যৌন সম্পর্কে জড়িয়েছিলেন।

এর আগে তিনি আদালতে বলেছিলেন, ৩০-৩১ ডিসেম্বর রাতে বার্সেলোনার একটি জনপ্রিয় নাইটক্লাবে ২৩ বর্ষী যে নারীকে যৌন নিপীড়নের অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে, সেই নারীর সাথে তার দেখাই হয়নি।

আইনজীবী পরিবর্তনের পর ৩৯ বর্ষী ব্রাজিলিয়ান ফুটবলার জানিয়েছেন, সেই নারীর সঙ্গে তিনি সম্মতিপূর্ণভাবেই যৌনতায় জড়িয়েছিলেন। মডেল স্ত্রী জোয়ানা সানজের কাছে বিশ্বাস ভঙ্গকারী না হওয়ার জন্য তিনি আগে সত্য বলেননি।

গত জানুয়ারিতে গ্রেপ্তার হওয়ার পর আলভেজকে রিমান্ডে নেয়া হয় এবং পরের মাসে তার জামিন আবেদন বিচারকরা নামঞ্জুর করেন। বিচারকরা বলেছিলেন, তারা মনে করেন আলভেজ স্পেন থেকে পালিয়ে যাবেন এবং মুক্তি পেলে তার জন্মস্থান ব্রাজিলে ফিরে যাবেন।

আলভেজের বিরুদ্ধে যৌন হয়রানির মামলা করা নারীর আইনজীবী এস্টার গার্সিয়া সোমবার বলেছেন, তদন্ত চলাকালীন আলভেজকে কারাগারে রাখা হবে বলে আশা করি।

অপরদিকে, ব্রাজিলিয়ান ফুটবলারের আইনজীবী ক্রিস্টোবাল মার্টেল স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, আমি আলভেজের দেয়া সাক্ষ্য নিয়ে সন্তুষ্ট।

Reneta

২০২২ সালে স্পেনে পাস হওয়া যৌন সম্মতি আইনের অধীনে যৌন নিপীড়ন, অনলাইনে যৌন হয়রানি ও ধর্ষণের মতো অপরাধের জন্য বিভিন্ন মেয়াদে শাস্তি রয়েছে। ধর্ষণের ক্ষেত্রে সর্বোচ্চ ১৫ বছরের সাজা হতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলভেজগার্সিয়াবার্সেলোনাব্রাজিলমার্টেললিড স্পোর্টসস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হলো জুলাই স্মৃতি জাদুঘর

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে নদীদূষণকারী শিল্পপ্রতিষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের অভিযান

আগস্ট ৬, ২০২৬

উজানের ঢল ও ভারী বৃষ্টিতে তিন বিভাগে বন্যার শঙ্কা

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

অন্য প্রতিষ্ঠানের সিস্টেমে এআই মডেলের অনুপ্রবেশ

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

লিসবনে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT