ম্যানচেস্টার সিটির জার্সিতে খুব একটা বেশি সময় খেলার সুযোগ পাননি বিশ্বজয়ী জুলিয়ান আলভারেজ। আর্লিং হালান্ডের বিকল্প হিসেবে বেশিরভাগ সময় মাঠে নেমেছিলেন আর্জেন্টাইন তারকা। এবার সিটিজেনদের ছাড়তে চলেছেন। নতুন গন্তব্য অ্যাটলেটিকো মাদ্রিদ।
খবর, আর্জেন্টাইন তারকাকে বেশ চড়া দামে বিক্রি করতে চলেছে সিটি। প্রায় ১০৪ মিলিয়ন ইউরো দিয়ে তাকে কিনতে সম্মত হয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। আসন্ন গ্রীষ্মে আলভারেজের নতুন ঠিকনা হতে পারে স্পেন।
২০২২ সালের জানুয়ারিতে আর্জেন্টাইন ক্লাব রিভারপ্লেট থেকে ১৪ মিলিয়ন ইউরোতে ম্যানচেস্টার সিটিতে এসেছিলেন আলভারেজ। এরপর থেকে দারুণ করে চলেছেন। সিটিতে দুই মৌসুমে ৩৬ গোল করেছেন। জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগসহ প্রিমিয়ার লিগ শিরোপা। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ ও কোপা আমেরিকা শিরোপা জিতেছেন ২৪ বর্ষী তারকা।








