তথ্যপ্রযুক্তি

নিষেধাজ্ঞার পরে বিকল্প অ্যাপ ডাউনলোড করছে অস্ট্রেলিয়ার কিশোররা

অস্ট্রেলিয়ার কিশোররা নিষেধাজ্ঞার পরে অ্যাপ ডাউনলোড করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন কিশোর মোবাইল ফোনে অ্যাপ ডাউনলোড করছে, পেছনে বিভিন্ন অ্যাপ আইকন দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের নিচের কিশোরদের জন্য সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধ হওয়ার পর দেশটিতে কিছু কম পরিচিত সামাজিক মাধ্যম অ্যাপের ডাউনলোডে নাটকীয় বৃদ্ধি দেখা দিয়েছে।

আজ (১০ ডিসেম্বর) বুধবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, আইন অনুযায়ী, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, স্ন্যাপচ্যাটসহ প্রধান সামাজিক মাধ্যমগুলোতে ১৬ বছরের নিচের ব্যবহারকারীরা অ্যাকাউন্ট খুলতে বা ব্যবহার করতে পারবে না। আইন লঙ্ঘন করলে প্রতিষ্ঠানগুলোকে প্রায় ৩২ মিলিয়ন ডলার জরিমানা হতে পারে।

এই বিধিনিষেধ কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে অ্যাপলের অ্যাপস্টোরে লেমন-৮ শীর্ষ ডাউনলোড অ্যাপ হিসেবে উঠে এসেছে। এটি টিকটক নির্মাতাদের তৈরি একটি ভিডিও ও ছবি শেয়ারিং প্ল্যাটফর্ম। যদিও লেমন-৮ জানিয়েছে তারা অস্ট্রেলিয়ার নতুন আইন অনুযায়ী ১৬ বছরের নিচের ব্যবহারকারীদের অ্যাকাউন্ট সীমিত করবে।

দ্বিতীয় স্থানে আছে ইউপ, যা হোয়াটসঅ্যাপ-এর মতো কাজ করে এবং আইন অনুযায়ী এর অন্তর্ভুক্তি নিয়ে বিতর্ক রয়েছে। তৃতীয় স্থানে কভারস্টার, যা নিজেকে ৯ থেকে ১৬ বছরের শিশুদের জন্য নিরাপদ টিকটক বিকল্প হিসেবে পরিচয় দিয়েছে।

এই ধরণের বিকল্প অ্যাপগুলোর জনপ্রিয়তা শিশুদের জন্য ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করার জন্য নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করছে। বিশেষ করে বয়স যাচাই প্রযুক্তি অনেক সময় ভুল অনুমান করছে, ফলে কিছু কিশোর এখনও নিয়ম অমান্য করে অ্যাপ ব্যবহার করতে পারছে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, সামাজিক মাধ্যম শিশুদের মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এই আইন শিশুদের শৈশব ফিরিয়ে দেওয়ার একটি জরুরি পদক্ষেপ।

রেগুলেটরের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ১৩ থেকে ১৫ বছর বয়সী ৯৫ শতাংশ কিশোর সামাজিক মাধ্যম ব্যবহার করেছে। নতুন আইন বাস্তবায়নের ফলে এই ধারা পরিবর্তনের দিকে এগোচ্ছে, তবে বিকল্প প্ল্যাটফর্মের জনপ্রিয়তা নতুনভাবে আলোচনার বিষয় হয়ে উঠছে।

বিষয়:অস্ট্রেলিয়া সোশ্যাল মিডিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…