ট্রেন থেকে প্লেন, সর্বত্র পুরুষদের পাশাপাশি সমানতালে কাজ করে চলেছেন মেয়েরা। তবে শুধু বাইরের কাজ নয়, মেয়েদের সমানতালে সামলাতে হয় সংসারও। মা হওয়ার পর সেই দায়িত্ব যেন আরও কয়েকগুণ বেড়ে যায়। হোক তিনি সাধারণ কোন নারী কিংবা কোন নামী দামি তারকা। আজ বিশ্ব মা দিবস উপলক্ষে আপনাদের জানানো হবে এমন পাঁচ জন বলিউড অভিনেত্রীর কথা, যারা ক্যারিয়ারের পাশাপাশি সুন্দর পালন করেছেন মা হওয়ার দায়িত্ব।
সুস্মিতা সেন: বিয়ে না করলেও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন দুই মেয়ের মা। সুস্মিতার যখন ২৪ বছর বয়স, তখন তিনি একটি কন্যা সন্তানকে দত্তক নেওয়ার সিদ্ধান্ত নেন। তার কিছু বছর পরেই তিনি আরো একজন কন্যা সন্তানকে দত্তক নিয়েছিলেন। ২ মেয়েকে একা হাতেই বড় করেছেন এই প্রাক্তন বিশ্ব সুন্দরী। ক্যারিয়ার কিংবা মেয়ে কাউকেই কোনদিন অবহেলা করেননি সুস্মিতা।
ঐশ্বরিয়া রাই বচ্চন: বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাইয়ের একমাত্র কন্যা আরাধ্য। মেয়ে আরাধ্যর পড়াশোনা থেকে খেলাধুলা, সবটাই একা হাতে দেখাশোনা করেন ঐশ্বরিয়া। শুধু তাই নয়, যে কোন পুরস্কার বিতরণী অনুষ্ঠান অথবা রেড কার্পেটে আমরা সব সময় ঐশ্বরিয়ার পাশে দেখা যায় মেয়েকে। মেয়ের দেখাশোনা করতে গিয়ে ঐশ্বরিয়া কিন্তু তার ক্যারিয়ারকে ভোলেননি। বিরতি নিয়ে কাজ করলেও ভুলে যাননি নিজের ফিল্ম ক্যারিয়ারকে।
শিল্পা শেঠি কুন্দ্রা: বলিউডের সব থেকে ফিট এবং সুন্দরী অভিনেত্রী শিল্পা দুই সন্তানের মা। নিজের কাজ সামলানোর পাশাপাশি তিনি দুই সন্তানকে গড়ে তুলেছেন নিজের হাতে।
নিনা গুপ্তা: একজন অসাধারণ অভিনেত্রী হওয়ার পাশাপাশি একজন অসামান্য নারী হলেন নিনা গুপ্তা। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ভিভিয়ান রিচার্ডের সঙ্গে সম্পর্কে থাকাকালীন অন্তঃসত্ত্বা হন নিনা। রিচার্ডের সঙ্গে সম্পর্ক ভেঙে গেলেও মেয়েকে জন্ম দিয়েছিলেন তিনি। নিনার মেয়ে মাসাবা আজ একজন সফল ফ্যাশন ডিজাইনার। অন্যদিকে নিনাও নিজের ক্যারিয়ারকে নিয়ে গেছেন সফলতা চূড়ায়।
কারিনা কাপুর খান: তৈমুর এবং জাহাঙ্গীর, দুই পুত্র সন্তানের মা কারিনা কাপুর খান একা হাতে সামলাচ্ছেন পরিবার এবং কাজ। কারিনার দুই ছেলেই যেহেতু ছোট, তাই এখন ছেলেদের সঙ্গেই বেশি সময় কাটান তিনি। তবে সন্তানদের সময় দেওয়ার পাশাপাশি তিনি সুন্দরভাবে বজায় রেখেছেন নিজের ক্যারিয়ার।









