চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাষ্ট্রের পাশাপাশি ব্যক্তি, রাজনৈতিক দল ও সামাজিক সংস্কার জরুরি: আসিফ মাহমুদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৪ অপরাহ্ণ ২৫, ফেব্রুয়ারি ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী শুধুমাত্র রাষ্ট্র সংস্কার নয় আমাদের ব্যক্তিগত, রাজনৈতিক দল ও সামাজিক সংস্কার জরুরি।

আজ (২৫ ফেব্রুয়ারি) মঙ্গলবার ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘তরুণদের দেশ গড়ার অঙ্গীকার, জনসেবায় স্থানীয় সংস্কার’ শ্লোগান নিয়ে এবারের স্থানীয় সরকার দিবস পালিত হচ্ছে।

উপদেষ্টা আসিফ বলেন, অত্যন্ত দুঃখের সাথে দেখতে পাচ্ছি, অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের জনগণ সকল দিকে ইতিবাচক পরিবর্তন দেখতে চায়। আমি আশা করবো, আপনারা আরও মার্জিত ও ভদ্রোচিত বক্তব্য দেওয়ার চেষ্টা করবেন।

তিনি বলেন, জনগণের সেবা নিশ্চিত করাই স্থানীয় সরকার বিভাগের অন্যতম প্রধান লক্ষ্য। এ মূহুর্তে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে। আমি মনে করি, অন্তত পক্ষে সিটি কর্পোরেশন নির্বাচন হয়ে যাওয়া উচিত। এতে করে মানুষজন দৈনন্দিন যে সমস্যার সম্মুখীন হচ্ছে তা থেকে কিছুটা হলেও মুক্তি পাবে।

উপদেষ্টা আরও বলেন, দীর্ঘ ১৬ বছর ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার সময়ে দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে দুর্নীতি ও ফ্যাসিবাদের করাল থাবায় নষ্ট করা হয়েছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দুর্নীতির দীর্ঘ প্র্যাক্টিসের সাথে যুদ্ধ করে যাচ্ছে। একই সাথে প্রতিষ্ঠানগুলো কার্যকর ও জনসেবায় অগ্রগামী করার লক্ষ্যে সংস্কার কমিশন গঠন করা হয়েছে।

নতুন আঙ্গিকে স্থানীয় সরকার বিভাগ গড়ে তোলা হবে উল্লেখ করে তিনি আরও বলেন, স্থানীয় সরকারকে শক্তিশালী করার আমাদের যে সাংবিধানিক অঙ্গীকার তা বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ কাজ করে যাচ্ছে। সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়নের মাধ্যমে নতুন আঙ্গিকে স্থানীয় সরকারকে গড়ে তুলতে পারবো। আশাকরি বাংলাদেশের জনগণ এর দীর্ঘমেয়াদি সুফল ভোগ করবে।

Reneta

বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আসিফ বলেন, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দেশের জনগণের মধ্যে শঙ্কা রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে যেভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল সেই পরিস্থিতি থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এখনো উত্তরণ হয়নি। এটি একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। তবে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনগণের নিরাপত্তা নিশ্চিতে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানাবো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আসিফ মাহমুদসংস্কার
শেয়ারTweetPin

সর্বশেষ

মিয়ানমারে বিশাল গ্যাসক্ষেত্রের সন্ধান

জুন ১৬, ২০২৬
ম্যাচের শেষ মুহূর্তে

গ্রুপপর্বের কোন ম্যাচেই নেইমারকে পাবে না ব্রাজিল

জুন ১৬, ২০২৬

বিশ্বচ্যাম্পিয়নরা বাদ পড়ে প্রথম রাউন্ডেই, আর্জেন্টিনার ভয় ধরাতে পারে কী সেই ইতিহাস?

জুন ১৬, ২০২৬

রাজধানীর তেজগাঁওয়ে শ্রমিক বিক্ষোভ, যান চলাচল বন্ধ

জুন ১৬, ২০২৬

বেইজিংয়ে নেপাল-চীন বৈঠক: পশ্চিমা সম্পৃক্ততা নিয়ে সতর্কতা

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT