বাংলাদেশ

সেনাবাহিনীর পাশাপাশি বিচারিক ক্ষমতা পেল বিমান ও নৌবাহিনী

জনপ্রশাসন মন্ত্রণালয় লোগো বাংলাদেশের মানচিত্রসহ. Channel i News - চ্যানেল আই নিউজ

জনপ্রশাসন মন্ত্রণালয়ের লোগো ও বাংলাদেশের মানচিত্রসহ একটি ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সেনাবাহিনীর পর এবার বিমান ও নৌবাহিনীর কর্মকর্তাদেরও আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিল সরকার। পরবর্তী ৬০ দিন পর্যন্ত তারা এ ক্ষমতা পাবেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখার সিনিয়র সহকারী সচিব জেতি প্রু সাক্ষরিত ১৭ সেপ্টেম্বরের প্রতিস্থাপিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। সশস্ত্র বাহিনীর (সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমমর্যাদার) কর্মকর্তাদের মতো রাজধানী ঢাকাসহ সারা দেশে তারা এ ক্ষমতা পেলেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফৌজদারি দণ্ডবিধি ১৮৯৮ এর ১২ (১) ও ১৭ ধারা অনুযায়ী সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন জারির পর থেকে পরবর্তী ৬০ দিন পর্যন্ত তারা এ ক্ষমতা পাবেন।

এতে আরও বলা হয়েছে, ফৌজদারি দণ্ডবিধি ১৮৯৮ এর ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৯৫ (২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ এবং ১৪২ ধারা অনুযায়ী সংগঠিত অপরাধের ক্ষেত্রে সেনাবাহিনীর কর্মকর্তারা তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।

এর আগে ১৭ সেপ্টেম্বর সেনাবাহিনীর কর্মকর্তাদের বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বিষয়:জনপ্রশাসন মন্ত্রণালয় বিচারিক ক্ষমতা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…