চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলা ভাষায় মুক্তি পাচ্ছে ‘পুষ্পা টু’?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪১ অপরাহ্ণ ২৩, এপ্রিল ২০২৪
বিনোদন
A A

আল্লু অর্জুনের ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবিটি মুক্তির পর থেকেই এর দ্বিতীয় কিস্তির জন্য দিন গুনছে আল্লু অর্জুন ভক্তরা। অবশেষে ফুরোচ্ছে সেই অপেক্ষার প্রহর। আগামী ১৫ আগস্ট প্রেক্ষাগৃহে আসছে ‘পুষ্পা: দ্য রুল’। তবে এখানে চমক শেষ নয়!

জানা গেছে, তামিল, তেলুগু, মালয়ালাম, কন্নড়, হিন্দি ছাড়াও বাংলা ভাষায় মুক্তি পাবে ‘পুষ্পা টু’। আর এতে  কণ্ঠ দেবেন ওপার বাংলার গায়ক তিমির বিশ্বাস।

আনন্দবাজার অনলাইনকে দেওয়া এক সাক্ষাতকারে  তিমির বিশ্বাস বলেন, ‘সবকিছুই খুব প্রাথমিক পর্যায়ে রয়েছে। এখনি সবকিছু খোলাসা করতে পারছি না।’ তবে শোনা যাচ্ছে, সিনেমাটির বাংলা ভার্সনে একটি গানে কণ্ঠ দেবেন তিমির। যদিও এ বিষয়ে এখনো কোনো ঘোষণা দেননি সিনেমাটির পরিচালক কিংবা প্রযোজক।

সুকুমার পরিচালিত ২০২১ সালে মুক্তি প্রাপ্ত ‘পুষ্পা’ সিনেমার প্রথম পার্ট ব্যবসায়িকভাবে সফল হয়েছিল। বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছিল ৩৫০ কোটি রুপি। শুধু হিন্দি ভার্সনে সিনেমাটি আয় করেছিল ১০০ কোটি রুপি। ফলে চলচ্চিত্র বিশ্লেষকরা মনে করছেন, ‘পুষ্পা টু’ ও এর প্রথম কিস্তির মত বক্স অফিসে দারুণ সাড়া ফেলবে।

‘পুষ্পা টু’ সিনেমায় জুটিবদ্ধ হয়ে পর্দায় হাজির হবেন আল্লু অর্জুন-রাশমিকা মান্দানা। প্রথমটির চেয়ে দ্বিতীয় সিনেমাটি আরো বেশি চমকপ্রদ হবে বলে আশ্বাস দিয়েছেন নির্মাতারা। সেই সঙ্গে ছবিটির বাজেটও থাকছে প্রথম কিস্তির তুলনায় দ্বিগুণ। –আনন্দবাজার অনলাইন

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আনন্দ বাজারআল্লু অর্জুনতামিলতেলুগুপুষ্পা টুসিনেমাহিন্দি
শেয়ারTweetPin

সর্বশেষ

বিসিবির নির্বাচন প্রক্রিয়া শুরু হচ্ছে, পদত্যাগের কথা ভাবছেন না তামিম

এপ্রিল ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

এপ্রিল ৩০, ২০২৬

হরমুজের নাম ‘ট্রাম্প প্রণালি’ দিয়ে মানচিত্র শেয়ার করলেন ট্রাম্প

এপ্রিল ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

পেট্রোলের লাইনে ভিড় নেই, লোডশেডিং কমেছে: জ্বালানিমন্ত্রী

এপ্রিল ৩০, ২০২৬

‘মাইকেল’ ঝড়ে কাঁপছে বিশ্ব, কী আছে এই সিনেমায়?

এপ্রিল ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT