চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আল্লু হারালেন দাদি, রাম চরণ হারালেন নানি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫১ অপরাহ্ণ ৩০, আগস্ট ২০২৫
বিনোদন
A A

কিংবদন্তি অভিনেতা ও পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত আল্লু রামালিঙ্গাইয়ার স্ত্রী এবং অভিনেতা আল্লু অর্জুনের দাদি ও রাম চরণের নানি আল্লু কানাকারত্নম আর নেই। শনিবার (৩০ আগস্ট) বার্ধক্যজনিত কারণে ৯৪ বছর বয়সে পরলোকগমন করেছেন তিনি।

এ খবর জানার পর আল্লু অর্জুনকে মুম্বাই থেকে হায়দরাবাদে পৌঁছাতে দেখা যায়, আর শাশুড়িকে নিয়ে রাম চরণের বাবা চিরঞ্জীবী সামাজিক মাধ্যমে একটি আবেগঘন বার্তা শেয়ার করেন।

‘পুষ্পা ২’ ছবি মুক্তির পর থেকেই যেন একের পর এক ঝড় বয়ে যাচ্ছে দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুনের উপর দিয়ে। ইডির নজরে পড়ার পর থেকেই নানান সমস্যায় পড়তে হয়েছিল তাকে। যদিও সেই ঝড় কাটিয়ে উঠে শুটিংয়েও ফিরেছিলেন তিনি।

তবে এর মাঝেই প্রিয়জন হারানোর দুঃসংবাদ। আর এ খবরেই শোকস্তব্ধ আল্লু অর্জুন। বর্তমানে খুব একটা ক্যামেরার সামনে আসছেন না তিনি। কারণ একটাই, তার নতুন ছবির লুক। তবে এবার আর না ফিরে উপায় নেই।

এই মুহূর্তে মুম্বাইয়ে পরিচালক অ্যাটলির সঙ্গে তার আগামী ছবির শুটিং করছেন আল্লু। কিন্তু এই কঠিন সময়ে পরিবারের পাশে দাঁড়াতে অভিনেতা ফিরে গেলেন হায়দরাবাদ। মুম্বাই বিমানবন্দরে দেখা যায় অভিনেতাকে,  একেবারে থমথমে অবস্থায় দেখা যায় তাকে।

আল্লু অর্জুনের মতোই নানির মৃত্যুতে ভেঙে পড়েছেন রাম চরণও। খবর পেয়েই তিনিও হায়দরাবাদে রওনা দিয়েছেন। পরিবার ঘিরে এখন গভীর শোকের ছায়া।- হিন্দুস্থান টাইমস

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আল্লু অর্জুনদাদীরামচরণ
শেয়ারTweetPin

সর্বশেষ

বাজেটে দাম কমবে ধান-চাল-গম-ভোজ্যতেলসহ ৬০ নিত্যপণ্যের

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে ফের ভূমিকম্প অনুভূত

জুন ১১, ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘বিশেষ বৃত্তি’র অর্থ প্রদান শুরু

জুন ১১, ২০২৬

চ্যানেল আই বিশ্বকাপ টিমের চ্যাম্পিয়ন স্পেন, ব্রাজিল-আর্জেন্টিনা কোথায়?

জুন ১১, ২০২৬

বিশ্বকাপের ৯৬ বছরে প্রথমবার, যে কীর্তি তিন ফুটবল মহাতারকার

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT