দ্বিতীয় সন্তানের বাবা হতে চলেছেন রামচরণ

রামচরণ ও তার পরিবারের সদস্যরা পারিবারিক অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন, যেখানে তারা আনন্দ ও শুভকামনা প্রকাশ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
দক্ষিণী অভিনেতা চিরঞ্জীবীর বাড়িতে বইছে খুশির হাওয়া। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রামচরণের স্ত্রী উপাসনা কোনিদেলা জানিয়েছেন, তিনি দ্বিতীয়বার গর্ভবতী অর্থাৎ, আবারও নতুন সদস্য আসতে চলেছে রামচরনের পরিবারে।
উপাসনা দিওয়ালি উদযাপনের একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে, বাড়িতে দিওয়ালি অনুষ্ঠানের পাশাপাশি উপাসনার সাধ ভক্ষণের অনুষ্ঠানও অনুষ্ঠিত হচ্ছে। বাড়িতে উপস্থিত হয়েছেন পরিবার এবং আত্মীয়-স্বজনরা। ভিডিও পোস্ট করে উপাসনা লেখেন, এই দিওয়ালিতে ডাবল আনন্দ। ভালোবাসা এবং আশীর্বাদ সবকিছুই দ্বিগুণ।
ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে, অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন চিরঞ্জীবী, তার স্ত্রী সুররেখা, রামচরণ, উপাসনার বাবা মা এবং পরিবারের আরও বাকি সদস্যরা। দিওয়ালির আনন্দের সঙ্গে যেন নতুন অতিথির আগমনের আনন্দ মিলেমিশে একাকার হয়ে গেছে।
২০২৩ সালে উপাসনা কন্যা সন্তানের জন্ম দেন। বিয়ের ১০ বছরের মাথায় মেয়ে হয় তার। মেয়ের নাম রাখেন ক্লিন কারা কোনিডেলা। এবার দ্বিতীয়বার মা হতে চলেছেন তিনি। খুব স্বাভাবিকভাবেই এই মুহূর্তে গোটা পরিবার জুড়ে শুধুই নতুন অতিথির প্রস্তুতি চলছে।
মেয়ের দু’বছর হয়ে গেলেও এখনও ক্যামেরা থেকে নিজের মেয়েকে দূরে রেখেছেন উপাসনা। জনপ্রিয়তার আলোকবৃত্ত থেকে দূরে মেয়েকে সাধারণভাবে বড় করতে চান রামচরণ। তাই এখন পর্যন্ত নিজের মেয়েকে সর্বসম্মুখে আনেননি তিনি।






