চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমিরের বাসায় আল্লু, ভাইরাল ছবিটি নিয়ে যা জানা গেল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৭ অপরাহ্ণ ০৭, মে ২০২৫
বিনোদন
A A
আল্লু, আমির ও অন্য একজনের হাস্যোজ্জ্বল ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমার ঐতিহাসিক সাফল্যের মধ্য দিয়ে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। সম্প্রতি এই তারকা মুম্বাইয়ে বলিউড সুপারস্টার আমির খানের বাসভবনে সৌজন্য সাক্ষাতে যান। তাদের সাক্ষাতের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে!

যার ফলে ভক্তদের মধ্যে দুই জনপ্রিয় তারকার একসাথে কাজ করার জল্পনা-কল্পনা শুরু হয়েছে। ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, আমির খান আল্লু অর্জুন ও তাদের এক বন্ধুর সঙ্গে হাসিমুখে পোজ দিচ্ছেন।

আল্লু অর্জুন পরেছিলেন সাদা টি-শার্ট ও কালো ট্রাউজার, আর আমির খান পরেছিলেন নীল প্রিন্টেড কুর্তা ও কালো ধুতি প্যান্ট। সাক্ষাতের ধরণ স্বতঃস্ফূর্ত হলেও এটাকে পরিকল্পিত বলে মনে করছেন অনেকে। অনেকে বলছেন—এটি নিছক সৌজন্য সাক্ষাৎ নয়, বরং এর পেছনে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা লুকিয়ে থাকতে পারে!

অনেকে ধারণা করছেন, তারা একটি প্যান-ইন্ডিয়া চলচ্চিত্র নিয়ে আলোচনা করেছেন, যদিও এই বিষয়ে এখনো কিছু আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

ছবিটি ভাইরাল হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। এক ভক্ত তেলেগু ভাষায় মন্তব্য করেছেন, “কয়েক দিন আগে আমির খান তার স্বপ্নের প্রকল্প ‘মহাভারত’ নিয়ে কথা বলেছেন। আজ তিনি আল্লু অর্জুনের সঙ্গে সাক্ষাৎ করলেন। কিছু কি ঘটছে?”

আল্লু অর্জুন বর্তমানে পরিচালক আটলির সঙ্গে তার পরবর্তী প্রকল্পের প্রস্তুতি নিচ্ছেন। যে ছবির জন্য আল্লু অর্জুনের দেহগত একটি বড় পরিবর্তন ঘটবে। যেখানে তাকে গাইড করবেন খ্যাতিমান সেলিব্রিটি ট্রেইনার লয়েড স্টিভেনস। যিনি আগে ‘আরআরআর’ সিনেমায় জুনিয়র এনটিআরের সঙ্গে কাজ করেছেন।

Reneta

অন্যদিকে, আমির খান বর্তমানে তার নতুন চলচ্চিত্র ‘সিতারে জমিন পার’-এর মুক্তির প্রস্তুতিতে ব্যস্ত রয়েছেন। ছবিটি পরিচালনা করছেন ‘শুভ মঙ্গল সাবধান’ খ্যাত আর. এস. প্রসন্ন। এতে আমির খানের সঙ্গে রয়েছেন জেনেলিয়া দেশমুখ। ছবিটিকে ২০০৭ সালের জনপ্রিয় চলচ্চিত্র ‘তারে জমিন পার’-এর একটি ভাবসম্পৃক্ত সিক্যুয়েল হিসেবে দেখা হচ্ছে।

‘সিতারে জমিন পার’ ২০২৫ সালের ২০ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ছবির পোস্টারে আমির খানকে ১০ জন নবীন অভিনেতার সঙ্গে দেখা গেছে। –ইন্ডিয়া টুডে

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাটলিআমির খানআল্লু অর্জুনপুষ্পাপ্যান ইন্ডিয়াবলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শেকড়’ শুধু সিনেমা নয়, নিজের ভেতরে ফেরার গল্প: প্রসূন রহমান

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেলারের বিতর্ক উড়িয়ে নোলানের ‘দ্য অডিসি’র বিশ্বজয়!

জুলাই ৩০, ২০২৬

ফিফার ‘পরিকল্পনা’ বাস্তবায়ন হলে বিশ্বকাপ ‘বয়কট’ করবে উয়েফা

জুলাই ৩০, ২০২৬

রাজধানীতে ডাকাতির সময় নারীকে শ্বাসরোধে হত্যা

জুলাই ৩০, ২০২৬

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT