থাইল্যান্ডের ডে কেয়ার সেন্টারে এলোপাথারি গুলি: নিহত ২৮

বাংলাদেশ পুলিশের সদস্যরা প্যারেডে প্রস্তুত, নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
থাইল্যান্ডের একটি ডে কেয়ার সেন্টারে গোলাগুলির ঘটনায় অন্তত ২৮ জন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। দেশটির উত্তর-পূর্বে নং বুয়া লাম্পুতে হামলার পর বন্দুকধারী এখনও পলাতক। পুলিশ বলছে, নিহতদের মধ্যে শিশু ও প্রাপ্তবয়স্করাও রয়েছে।
পুলিশ জানায়, হামলাকারী শিশু ও প্রাপ্তবয়স্কদের গুলি ও ছুরিকাঘাত করেছে এবং এখন পলাতক রয়েছে। হামলার উদ্দেশ্য স্পষ্ট নয়।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






