চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মধ্যপ্রাচ্য যুদ্ধ বিষয়ে মিত্রদের সঙ্গে জো বাইডেনের আলোচনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৬ অপরাহ্ণ ২৩, অক্টোবর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরাইল-হামাস যুদ্ধ নিয়ে শক্তিধর বৃহৎ পশ্চিমা দেশগুলোর নেতাদের সাথে কথা বলেছেন। হোয়াইট হাউস এ কথা জানিয়েছে।

হোয়াইট হাউস সূত্র মতে, বাইডেন রোববার ব্রিটেন, কানাডা, ফ্রান্স, জার্মানী ও ইতালির নেতার সাথে কথা বলেছেন। তারা ইসরাইলের প্রতি তাদের সমর্থন এবং সন্ত্রাসের বিরুদ্ধে দেশটির আত্মরক্ষার অধিকারের বিষয়টি পুনর্ব্যক্ত করেন। একইসঙ্গে তারা বেসামরিক নাগরিকদের সুরক্ষাসহ আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলারও আহ্বান জানিয়েছেন।

নেতারা ইসরাইল-হামাস যুদ্ধে আটকে পড়া তাদের নাগরিক বিশেষকরে যারা গাজা ছাড়তে ইচ্ছুক তাদের নিয়ে আলোচনা করেন। এছাড়া তারা সংঘাত ছড়িয়ে না পড়া এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে নিবিড় কূটনৈতিক সমন্বয়ের বিষয়ে অঙ্গীকার করেন।

বাইডেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া ম্যালোনি এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সাথে কথা বলেন।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনের হামাস যোদ্ধারা ইসরাইলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। এতে ইসরাইলের ১৪শ’রও বেশি লোক প্রাণ হারায়। হামাস প্রায় ২শ’ ইসরাইলীকে জিম্মি হিসেবে আটক করে। এর প্রতিক্রিয়ায় ইসরাইল গাজায় বোমা বর্ষণ শুরু করে। গাজায় অব্যাহত বোমা বর্ষণে চার হাজার ৬শ’রও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। গাজায় চলছে ভয়াবহ মানবিক সংকট।
ইতোমধ্যে গাজায় দ্বিতীয় ধাপে ১৭টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে।

এসব নেতা গাজায় খাদ্য, পানি ও চিকিৎসা সহায়তা নিশ্চিতে সমন্বয়ের বিষয়ে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসরাইল-হামাস যুদ্ধজো বাইডেনহোয়াইট হাউস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT