জনপদ

জাল ভোট ও একতরফা নির্বাচনের অভিযোগ দুই প্রার্থীর ভোটবর্জন

নির্বাচনী পরিস্থিতি নিয়ে দুই প্রার্থীর মন্তব্য ও ভোটবর্জন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই প্রার্থী নির্বাচনী পরিস্থিতি নিয়ে কথা বলছেন, এক প্রার্থী ভোটবর্জন করেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে স্বতন্ত্র প্রার্থী ও সাবেক এমপি হাজী রহিম উল্যাহ নির্বাচন বর্জন করেছেন। রবিবার (৭ জানুয়ারি) বিকেলে ফেনীর সোনাগাজীতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন বর্জনের ঘোষণা করেন তিনি।

সংবাদ সম্মেলনে হাজী রহিম উল্যাহ বলেন, আমার ঈগল প্রতীকের নির্বাচনী এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দেয়া, কেন্দ্র দখল ও জাল ভোট দিয়ে একতরফা নির্বাচন করায় আমার এই ভোট বর্জন।

এদিকে জাল ভোট ও একতরফা নির্বাচন করার অভিযোগ এনেছেন তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী আজিম উদ্দিন আহমেদ।

বিষয়:দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনফেনী -৩ আসন
প্রতিবেদক

রবিউল হক রবি

ফেনী প্রতিনিধি

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…