চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজশাহীতে চাঁদা না পেয়ে শিক্ষিকাকে মারধরের অভিযোগ

আবুসালেহ ফাত্তাহ আবুসালেহ ফাত্তাহ
১২:১৯ অপরাহ্ণ ২৪, এপ্রিল ২০২৬
- সেমি লিড, জনপদ, রাজশাহী
A A
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজশাহীর দুর্গাপুরে দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অফিস কক্ষে ঢুকে এক শিক্ষিকাকে মারধরের অভিযোগ পাওয়া গেছে স্থানীয় বিএনপি নেতা আকবর আলীর বিরুদ্ধে।

বৃহস্পতিবার ২৩ এপ্রিল দুপুরে কলেজটিতে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলাকালে এই ঘটনা ঘটে।

এ সময় কলেজে ভাঙচুর ও অন্য শিক্ষককেও মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় অন্য বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় কলেজের অধ্যক্ষ ও নারী শিক্ষকসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।

Banglabid

আকবর আলী উপজেলার জয়নগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি। এই সময় কলেজ কেন্দ্রে ১৪৪ ধারা জারি করা হয়েছিল।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা জানা গেছে, দুপুরের দিকে স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মী অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের কক্ষে গিয়ে বিভিন্ন বিষয় নিয়ে বাকবিতণ্ডায় জড়ান। বিশেষ করে আগের অধ্যক্ষের সময়ে কলেজের আয়-ব্যায়ের হিসাব চান তারা। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা প্রভাষক আলেয়া খাতুন হীরাকে মারধর করেন। এর কিছুক্ষণ পর বিএনপির নেতাকর্মীরা গিয়ে অধ্যক্ষ আব্দুর রাজ্জাকসহ কয়েকজন শিক্ষকের ওপর হামলা চালান। এছাড়াও অফিস কক্ষে ভাঙচুর করা হয়।

হামলায় আহতদের মধ্যে রয়েছেন অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, প্রভাষক আলেয়া খাতুন হীরা, অধ্যাপক রেজাউল করিম আলমসহ আরও দুই কর্মচারী। তাদের কয়েকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Reneta

প্রভাষক আলেয়া খাতুন হীরা বলেন, ‘বিভিন্ন সময় কলেজে এসে তারা আয় ব্যয়ের হিসাব চাইতেন, মূলত চাঁদার দাবিই ছিল তাদের মূল উদ্দেশ্য। অধ্যক্ষের পাশে থেকে প্রতিবাদ করায় আমিও হামলার শিকার হয়েছি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাজশাহীশিক্ষিকাকে জুতাপেটা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রানা প্লাজা ট্রাজেডি: ক্ষত অমলিন, বিচার অধরা

পরবর্তী

প্রি-শিপমেন্ট ঋণ চালু: রপ্তানি বাণিজ্যে বাড়বে গতি

পরবর্তী
ছবি: সংগৃহীত

প্রি-শিপমেন্ট ঋণ চালু: রপ্তানি বাণিজ্যে বাড়বে গতি

Dignitaries felicitate freedom fighter Mukit Majumder Babu upon being awarded the Independence Award

স্বাধীনতা পুরস্কারে ভূষিত হওয়ায় বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবুকে বিশিষ্টজনদের সংবর্ধনা

সর্বশেষ

সামরিক যুদ্ধে ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্র অর্থনৈতিক যুদ্ধ শুরু করেছে: ইরান

আগস্ট ২০, ২০২৬

এএফসি চ্যালেঞ্জ লিগে কঠিন চ্যালেঞ্জের গ্রুপেই পড়ল ফর্টিস

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্যানসার ফিরে আসা ঠেকাতে নতুন ভ্যাকসিন, শেষ ধাপের পরীক্ষায় সাফল্য

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

এসএসসি-সমমানের পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ হতে পারে ১০ সেপ্টেম্বর

আগস্ট ২০, ২০২৬

দলের ভেতরের আবহ ও বিশ্বাসের যে বিষয়গুলো জানালেন সিমন্স

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT