কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জের হোসেনপুরে বুদ্ধি প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে মোবারক হোসেন (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (১৫ মে) ভোরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে হোসেনপুর থানা পুলিশ।

গ্রেপ্তার যুবক মোবারক হোসেন উপজেলার জিনারী ইউনিয়নের চর হাজীপুর গ্রামের জহিরুল ইসলামের ছেলে।

হোসেনপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, ১২ মে শুক্রবার বিকেল ৩টার দিকে চর হাজিপুর গ্রামের এক বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করে একই গ্রামের যুবক মোবারক হোসেন। পরে ঘটনাটি জানাজানি হলে ওই তরুণীর পিতা বাদী হয়ে হোসেনপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান পরিচালনা করে ধর্ষক মোবারককে গ্রেপ্তার করে।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান টিটু প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে আজ সোমবার ভোরে  যুবক মোবারককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বিষয়:কিশোরগঞ্জ গ্রেপ্তার ধর্ষণ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…