চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানের মাটিতে ২০ জনকে হত্যার অভিযোগ ভারতের বিরুদ্ধে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৩ পূর্বাহ্ণ ০৯, এপ্রিল ২০২৪
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
ভারত ও পাকিস্তানের পতাকা ভাঙা দেয়ালে ফুটে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত প্রতিবেশী দেশ পাকিস্তানের মাটিতে অন্তত ২০ জনকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে, এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

বিবিসি জানিয়েছে, গত সপ্তাহে দ্য গার্ডিয়ান পত্রিকায় করা এই অভিযোগের বিষয়ে ভারত আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে গত শুক্রবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, দেশটিতে শান্তি বিঘ্নিত করার পর যারা পাকিস্তানে পালিয়ে যাবে ভারত তাকে সে দেশে ঢুকে হত্যা করবে।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে, ভারত বিদেশি মাটিতে বসবাসকারী সন্ত্রাসীদের লক্ষ্যবস্তুতে পরিণত করার নীতির অংশ হিসেবে ২০২০ সাল থেকে পাকিস্তানে কমপক্ষে ২০ জনকে হত্যার সাথে জড়িত বলে অভিযোগ ওঠে। এর আগে কানাডাও ভারতকে তাদের মাটিতে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের জন্য অভিযুক্ত করলে দিল্লি তা অস্বীকার করে।

Banglabid

প্রতিবেদনে, সংবাদপত্রটি দুজন পৃথক পাকিস্তানি গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্ধৃত করেছে। যারা দাবি করেছেন, ভারতের গুপ্তচর সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র) এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত ছিল। নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা দাবি করেছেন, পাকিস্তান এবং পশ্চিমে ভারতের এই ধরনের হত্যাকাণ্ড ২০২৩ সাল থেকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং দিল্লি অন্যান্য বিদেশি গুপ্তচর সংস্থা থেকে ট্রেইনিং নিয়েছিল যারা বিদেশের মাটিতে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সাথে যুক্ত।

প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক দুই ভারতীয় কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, ভারত ২০১৯ সালে পুলওয়ামা হামলার পর বিদেশে ভিন্নমতাবলম্বীদের লক্ষ্যবস্তুতে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছে। তবে এই অভিযোগ অস্বীকার করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, অন্য দেশের মাটিতে কাউকে হত্যা করা ভারত সরকারের নীতি নয়।

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এই ধরনের অদৃশ্য এবং দায়িত্বজ্ঞানহীন আচরণ শুধুমাত্র আঞ্চলিক শান্তিকেই নষ্ট করে না বরং দীর্ঘমেয়াদে গঠনমূলক সম্পৃক্ততার সম্ভাবনাকেও বাধা দেয়। ইসলামাবাদ দাবি করেছে,  তারা ভারতকে পাকিস্তানের মাটিতে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার প্রমাণ সরবরাহ করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের অবৈধ কর্মের জন্য ভারতকে দায়বদ্ধ করার আহ্বান জানিয়েছে। যদিও পাকিস্তানের এই অভিযোগের জবাব এখনও দেয়নি ভারত।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দ্য গার্ডিয়ানপাকিস্তানভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

নেটফ্লিক্সে এই সপ্তাহের সেরা ১০, কোনগুলো রাখবেন ওয়াচলিস্টে?

আগস্ট ১৩, ২০২৬

গভীর রাতে টিলা কেটে মাটি বিক্রি, সিলেটে পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ৩

আগস্ট ১৩, ২০২৬

পাঁচ মাস পর দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা

আগস্ট ১৩, ২০২৬

ব্র্যাক ইউনিভার্সিটিতে বাজেট পরবর্তী অর্থনৈতিক চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে আলোচনা

আগস্ট ১৩, ২০২৬

হাসানের চোখে সাফল্যের রহস্য কী

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT