চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চবিতে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ

অনিন্দিতা সরকার প্রথা অনিন্দিতা সরকার প্রথা
৪:৫৫ অপরাহ্ণ ৩১, জানুয়ারি ২০২৪
শিক্ষা
A A

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানি, নিপীড়ন ও শ্লীলতাহানির অভিযোগ করেছেন একই বিভাগের মাস্টার্সের এক শিক্ষার্থী।

বুধবার ৩১ জানুয়ারি উপাচার্যের কার্যালয়ে অভিযোগপত্র জমা দিয়েছেন ওই শিক্ষার্থী।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, মাস্টার্সের থিসিস শুরু হওয়ার পর থেকে সুপারভাইজারের দায়িত্বে থাকা অধ্যাপক ভুক্তভোগীকে অসংগত ও অনুপযুক্ত কথাবার্তা বলতেন, হাতসহ শরীরের বিভিন্ন অংশে অতর্কিত ও জোরপূর্বক স্পর্শ করতেন।

গত ৬ জানুয়ারি ল্যাবে গায়ে খুব ঠান্ডা লাগছে বলে উক্ত শিক্ষক তাকে জোরপূর্বক জাপটে ধরেন এবং ভুক্তভোগী ছাড়াবার চেষ্টা করেন। তৎক্ষণাৎ আরেক ল্যাবমেট এসে পড়লে তিনি কোনোমতে সরে পড়েন। বাকি মেয়েরা মিলে সিদ্ধান্ত নেয় স্যারের ল্যাবে কেউ একা যাবে না এখন থেকে।

পরে ১৩ জানুয়ারি বেলা ১২টার দিকে ভুক্তভোগীকে কেমিক্যাল দেওয়ার নামে রুমে ডেকে নিয়ে অভিযুক্ত তাকে ধর্ষণের চেষ্টা করেন। অভিযোগপত্রে আরও দু’জন শিক্ষার্থীর নাম উল্লেখ করা হয় এবং বলা হয় তারাসহ আরও বহু শিক্ষার্থী অভিযুক্ত দ্বারা যৌন হয়রানি ও নিপীড়নের শিকার হয়েছে।

ভুক্তভোগী শিক্ষার্থী ও তার ল্যাবমেটদেরকে রুমে আটকে রেখে অভিযুক্ত সব কথা গোপন করার জন্য চাপ দেন। শিক্ষার্থীদেরকে বোঝাপড়া না করা পর্যন্ত ল্যাব থেকে বের হতে দেবেন না বলেও হুমকি-ধমকি দিতে থাকেন।

Reneta

অভিযুক্ত অধ্যাপক চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘এ ঘটনা সম্পূর্ণ মিথ্যা। আমাকে এভাবে কেন মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করা হচ্ছে আমি জানি না। ৬ তারিখ যদি আমি তাকে জোরে জাপটে ধরে থাকি, সে ৭ তারিখ আমার বাসায় এসে খাওয়া দাওয়া কেন করেছে?’

ভুক্তভোগী শিক্ষার্থীর সাথে ‘৭ তারিখের বিষয়ে জানার চেষ্টা করলেও’ যোগাযোগ করা যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগী শিক্ষার্থীর ঘনিষ্ঠ সহপাঠী জানান, ‘৭ তারিখ নির্বাচনের দিন আমার বান্ধবী স্যারের বাসায় যায়নি। এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।’

প্রক্টর নুরুল আজিম শিকদার বলেন, অভিযোগপত্রটি পাওয়ার সাথে সাথেই উপাচার্য সেটিকে আমাদের বিশ্ববিদ্যালয়ের অভিযোগ সেলে পাঠিয়েছেন। দ্রুত সময়ের মধ্যে তদন্ত কমিটি গঠন করা হবে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী একেকজন রাষ্ট্রীয় সম্পদ। তাদের কাছ থেকে এরকম অভিযোগ পেলে সেটা অবশ্যই বিশ্ববিদ্যালয় হালকাভাবে নেবে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়বিশ্ববিদ্যালয় শিক্ষাকের বিরুদ্ধে অভিযোগশ্লীলতাহানীর অভিযোগ
শেয়ারTweetPin

সর্বশেষ

মেটলাইফে সেই বিষাদগাঁথা স্মৃতি ও একদশক পর মেসির মহাকাব্যিক প্রত্যাবর্তন

জুলাই ১৮, ২০২৬

সন্ধ্যার পর শিক্ষার্থীদের বাইরে ঘোরাফেরায় নিষেধাজ্ঞা

জুলাই ১৮, ২০২৬

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৮৪

জুলাই ১৮, ২০২৬

গোসল করানো ৫ মাসের ইয়ামালই ফাইনাল প্রতিপক্ষ মেসির, কী সেই ছবির ইতিহাস

জুলাই ১৮, ২০২৬

এক ঐতিহাসিক রেকর্ডের দ্বারপ্রান্তে লিওনেল মেসি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT