চট্টগ্রাম

টানা বৃষ্টিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্টেশন, সব ক্লাস ও পরীক্ষা বন্ধের কারণে খালি. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্টেশন, যেখানে সব ক্লাস ও পরীক্ষা বন্ধের কারণে ট্রেন অপেক্ষমাণ।. Channel i News – চ্যানেল আই নিউজ

টানা বৃষ্টি, জলাবদ্ধতা এবং যানবাহন সংকটের কারণে বুধবার (৮ জুলাই) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সব ক্লাস ও নির্ধারিত পরীক্ষা বন্ধ রাখা হয়েছে।

বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খারাপ আবহাওয়া, জলাবদ্ধতা ও পরিবহন সমস্যার কারণে আজকের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, টানা তিন দিনের ভারী বৃষ্টিতে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে যানবাহন চলাচল ব্যাহত হওয়ায় শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াতে সমস্যা হচ্ছে।

এই পরিস্থিতি বিবেচনায় আজকের জন্য বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক কার্যক্রম ও নির্ধারিত পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিষয়:চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জলাবদ্ধতা ভারী বৃষ্টি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…