চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বায়ুদূষণের কারণে দিল্লির সব স্কুল বন্ধ ঘোষণা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৮ অপরাহ্ণ ০৩, নভেম্বর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

সম্প্রতি ভারতের রাজধানী নয়াদিল্লিতে বায়ুদূষণ ভয়াবহ আকার ধারণ করেছে। এমন অবস্থায় স্কুল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে দিল্লি সরকার। সেই সঙ্গে স্থগিত করা হয়েছে জরুরি নয় এমন সব ভবন নির্মাণ কাজ।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি’র তথ্য অনুযায়ী, আজ ৩ নভেম্বর শুক্রবার ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের কার্যালয় থেকে জাতিসংঘের এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী দিল্লির বাতাসের মান খুব খারাপ পর্যায়ে পৌঁছে যাওয়ায় এই ঘোষণা দেওয়া হয়। এই ঘোষণার পাশাপাশি পেট্রোল ও ডিজেল চালিত যানবাহন নিয়ন্ত্রণ করার চেষ্টা চালানো হচ্ছে বলেও জানানো হয় কার্যালয় থেকে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচআই) তত্ত্বাবধানে পরিচালিত একিউআই সূচক অনুযায়ী, কোন শহরের বাতাসের গুণাগুণ ০ থেকে ৫০ পয়েন্টের মধ্যে থাকলে ভালো। ৫১ থেকে ১০০ পয়েন্টের মধ্যে থাকলে সন্তোষজনক। ১০১ থেকে ২০০ পয়েন্টের মধ্যে থাকলে সহনীয়। ২০১ থেকে ৩০০ পয়েন্টের মধ্যে থাকলে খারাপ। ৩০১ থেকে ৪০০ পয়েন্টের মধ্যে থাকলে খুব খারাপ এবং ৪০১ থেকে ৫০০ পয়েন্টের মধ্যে থাকলে বিপজ্জনক। সম্প্রতি নয়াদিল্লির বাতাসের গড় মান নেমেছে ৩৪৬ পয়েন্টে। যা একিউআই সূচক অনুযায়ী খুব খারাপ পর্যায়ে আছে।

নয়াদিল্লি বিশ্বের সবচেয়ে বায়ুদূষিত নগরীর মধ্যে অন্যতম। প্রতি বছর শীত মৌসুমে শহরটির বিভিন্ন কল-কারখানা ও গাড়ির ধোঁয়া অস্বাভাবিক হারে বেড়ে যায়। এছাড়া এসময়য় শহরের আশপাশের এলাকায় কৃষকরা তাদের জমিতে নষ্ট হয়ে যাওয়া ফসল পুড়িয়ে থাকেন। অক্টোবরের শেষ থেকে দিল্লির বাতাস ভারী ও কুয়াশাচ্ছন্ন হতে থাকে। সেই ভারী কুয়াশাচ্ছন্ন বাতাসে ক্ষুদ্রাতিক্ষুদ্র বস্তুকণা মিশে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দিল্লিবায়ুদূষণভারতস্কুল বন্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

রেকর্ড ভাঙতে পারে ইউরোপের দাবানল, ফ্রান্স-স্পেনে ভয়াবহ পরিস্থিতি

জুলাই ২৮, ২০২৬

১৫ টেকনিক্যাল স্কুল-কলেজের দ্বিতীয় শিফটে শিক্ষার্থী শূন্য, ব্যাখ্যা চেয়েছে সরকার

জুলাই ২৮, ২০২৬
বৃষ্টির মধ্যে সবুজ গাছের পাতা, প্রাকৃতিক দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৭, ২০২৬

ফাইনালের পর আর্জেন্টিনার পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকার ব্যাখ্যা দিলেন মার্টিনেজ

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT