গাজার সকল বাসিন্দাকে শহর ছেড়ে যেতে নির্দেশ দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। উত্তর, দক্ষিণ ও মধ্য গাজায় নতুন করে হামলা শুরুর পর এমন নির্দেশ দিয়েছে তারা।
আলজাজিরা জানিয়েছে, ইসরায়েলের সামরিক বাহিনীর উড়োজাহাজে থেকে ফেলা লিফলেটগুলোতে গাজার বাসিন্দাদের দেইর আল-বালাহ এবং আল-জাওয়াইদাত এর আশ্রয়কেন্দ্রে চলে যেতে বলা হয়েছে।
ইসরায়েলের এমন নির্দেশ দেওয়ায় গভীরভাবে উদ্বিগ জাতিসংঘ। গত ৭ অক্টোবরের যুদ্ধ শুরু হওয়ার পর দ্বিতীয়বারের মতো গাজা শহরকে সম্পূর্ণভাবে খালি করতে বলা হয়েছে। গাজা সিটিতে এখনও ২৫ লাখের বেশি মানুষ রয়েছে।
হামাসের শীর্ষ কর্মকর্তা হোসাম বদরান বলেছেন, ইসরায়েল বোমা হামলা, বাস্তুচ্যুতি এবং গণহত্যা জোরদার করে আলোচনায় বসতে চাপ দেওয়ার চেষ্টা করছে।








