বাংলাদেশ

বাংলাদেশ চাইলে সব ধরনের সহযোগিতা দিবে ব্রিটেন: ক্যাথরিন ওয়েস্ট

ব্রিটেনের ক্যাথরিন ওয়েস্টের ছবি, বাংলাদেশের জন্য সহযোগিতা বার্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিটেনের ক্যাথরিন ওয়েস্টের ছবি, তিনি বাংলাদেশের জন্য সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

যুক্তরাজ্যের ভারত-প্রশান্ত মহাসাগর অঞ্চলবিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট বলেছেন, বাংলাদেশ চাইলে সব ধরনের সহযোগিতা দিবে ব্রিটেন। আমরা প্রত্যাশা করি ড. ইউনূস তার ভিশন পূরণ করবেন। আমরা এই সরকারকে সব রকম সাহায্য করব।

শনিবার (১৬ নভেম্বর) পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকে শেষে তিনি এ কথা বলেন।

ক্যাথরিন ওয়েস্ট বলেন, সব রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড ও সমান সুযোগ দরকার। গণতান্ত্রিক ভবিষ্যতের কথা চিন্তা করে বাংলাদেশের সাথে সম্পর্ক জোরদার করা হবে।

ক্যাথরিন ওয়েস্ট বলেন, বাংলাদেশ গণতান্ত্রিক প্রক্রিয়া ফেরাতে ডক্টর ইউনূস রূপরেখা দিবেন বলে আশা করছি।

বিষয়:ক্যাথরিন ওয়েস্ট পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…