কুড়িগ্রাম

শীতের কারণে কুড়িগ্রামের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

শীতের কারণে কুড়িগ্রামের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

শীতের কারণে কুড়িগ্রামে শিক্ষার্থীরা স্কুলে আসার জন্য অপেক্ষা করছে, স্কুলের গেটের সামনে শিক্ষার্থীদের ভিড়।. Channel i News – চ্যানেল আই নিউজ

তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ায় কুড়িগ্রামের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ জানিয়েছেন, সরকারি নির্দেশনার আলোকে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণার জানিয়েছেন, আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ ডিগ্রি সেলসিয়াস।
সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষকরা উপস্থিত হওয়ার পর এ সিদ্ধান্ত জানতে পেরে তারা বাড়ি ফিরে যান। তবে সরকারের এ সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছে শিক্ষার্থী ও শিক্ষকরা।

কুড়িগ্রাম সদরের কাঁঠালবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন জানান, সকালে তারা যথারীতি স্কুলে আসেন, অ্যাসেম্বেলি করার পর মেইলে স্কুল বন্ধের নির্দেশনা আসে। সে অনুযায়ী স্কুল বন্ধ ঘোষণা করা হয়।

স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী বায়েজীদ বোস্তামী জানায়, প্রচণ্ড ঠাণ্ডার কারণে স্কুলে আসতে অনেক কষ্ট হতো। অনেকে অসুস্থ হয়ে পড়তো। স্কুল বন্ধ হয়ে যাওয়ায় আমরা খুশি।

কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিসার শামসুল আলম বলেছেন, সকল প্রতিষ্ঠান প্রধানকে ইতোমধ্যে চিঠি দিয়ে সিদ্ধান্ত জানানো হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নবেশ উদ্দিন সরকার জানান, পরবর্তীতে তাপমাত্রার উন্নতি হলে স্কুল খুলে দেওয়া হবে।

বিষয়:কুড়িগ্রাম শিক্ষা শৈত্য প্রবাহ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…