চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাহিদ-আসিফদের ‘গণতান্ত্রিক ছাত্রশক্তি’র কার্যক্রম স্থগিত ঘোষণা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৬ অপরাহ্ণ ১৪, সেপ্টেম্বর ২০২৪
- টপ লিড নিউজ, রাজনীতি
A A

সাধারণ শিক্ষার্থীদের ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের দাবির আলোচনার মধ্যে ‘গণতান্ত্রিক ছাত্রশক্তি’র সব কমিটি ও কার্যক্রম স্থগিত করা হয়েছে। এই ছাত্র সংগঠনটি থেকেই মূলত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদের ওঠে আসা। 

শনিবার দিবাগত রাতে সংগঠনটির অফিশিয়াল ফেসবুক পেজে থেকে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানানো হয়। গত বছরের ৪ অক্টোবর আত্মপ্রকাশ করেছিল ‘গণতান্ত্রিক ছাত্রশক্তি’। এ সংগঠনটি থেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া হয়। নাহিদ ইসলাম সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ও আসিফ মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ছিলেন।

‘গণতান্ত্রিক ছাত্রশক্তি’র নেতৃত্বে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন। মোট ৩১ জনের কমিটি ছিলো। তাদের সকলেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়ক এবং সহ-সমন্বয়কের ভূমিকায় ছিলেন।

এদিকে ক্যাম্পাসে সকল রাজনৈতিক ছাত্র সংগঠনের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে আন্দোলন চলছে। শুক্রবারও তারা ক্যাম্পাসে ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীসহ সব ধরনের দলীয় রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করেন।

শিক্ষার্থীদের দাবি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আট দফা বা ৯ দফার অন্যতম একটি দফা ছিল ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা, কিন্তু সেই কথাই অনেকেই এখন ঘুরিয়ে-ফিরিয়ে বলার চেষ্টা করছেন। সমন্বয়কদের অনেকেই এখন ছাত্র রাজনীতির পক্ষে দাঁড়িয়েছেন। আমরা এটি মেনে নেব না।

২২ সেপ্টেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও ক্যাম্পাসে রাজনীতি বন্ধ না হওয়া পর্যন্ত ক্লাসে না ফেরার ঘোষণা দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। এমন পরিস্থিতিতে ‘গণতান্ত্রিক ছাত্রশক্তি’র সব কমিটি ও কার্যক্রম স্থগিত করলো।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আসিফ মাহমুদগণতান্ত্রিক ছাত্রশক্তিনাহিদ ইসলামবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
শেয়ারTweetPin

সর্বশেষ

মেটলাইফে সেই বিষাদগাঁথা স্মৃতি ও একদশক পর মেসির মহাকাব্যিক প্রত্যাবর্তন

জুলাই ১৮, ২০২৬

সন্ধ্যার পর শিক্ষার্থীদের বাইরে ঘোরাফেরায় নিষেধাজ্ঞা

জুলাই ১৮, ২০২৬

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৮৪

জুলাই ১৮, ২০২৬

গোসল করানো ৫ মাসের ইয়ামালই ফাইনাল প্রতিপক্ষ মেসির, কী সেই ছবির ইতিহাস

জুলাই ১৮, ২০২৬

এক ঐতিহাসিক রেকর্ডের দ্বারপ্রান্তে লিওনেল মেসি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT