চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলম্বিয়ায় উড়োজাহাজ দুর্ঘটনায় ১৫ আরোহীর সবাই নিহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৫ পূর্বাহ্ণ ২৯, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

কলম্বিয়ায় একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে দেশটির একজন সংসদ সদস্যসহ মোট ১৫ জন নিহত হয়েছেন। এটি ভেনেজুয়েলা–কলম্বিয়া সীমান্তবর্তী শহর কুকুটা থেকে ওকানা শহরের উদ্দেশে যাত্রা করেছিল। এতে কলম্বিয়ার সংসদ সদস্য দিওজেনেস কুইনতেরোসহ মোট ১৩ জন যাত্রী এবং ২ জন ক্রু ছিলেন।

আজ ২৯ জানুয়ারি বৃহস্পতিবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, বুধবার স্থানীয় সময় দুপুরের দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার শিকার বিমানটি ছিল কলম্বিয়ার রাষ্ট্রায়ত্ত বিমান পরিষেবা সংস্থা সাতেনার একটি বিচক্র্যাফট ১৯০০ মডেলের টুইন প্রোপেলার উড়োজাহাজ।

সাতেনা কর্তৃপক্ষ জানিয়েছে, ওকানা বিমানবন্দরে অবতরণের সময় উড়োজাহাজটি দুর্ঘটনার কবলে পড়ে।  ওকানার আকাশসীমায় প্রবেশের পর হঠাৎ করে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে উড়োজাহাজটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর কিছুক্ষণ পর এটি আছড়ে পড়ে এবং বিস্ফোরিত হয়।

উদ্ধারকারী দল ও স্থানীয় কর্তৃপক্ষের ধারণা, বিমানে থাকা কেউই বেঁচে নেই। দুর্ঘটনাস্থলটি পাহাড়ি হওয়ায় উদ্ধারকাজে বেশ বেগ পেতে হয়েছে। যে এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়েছে, সেখানে আবহাওয়ার দ্রুত পরিবর্তন ঘটে বলে জানা গেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: উড়োজাহাজকলম্বিয়াদুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের আগে ফিফার মিটিংয়ে অনুপস্থিত ইরান

এপ্রিল ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আরও এক দফা কমেছে স্বর্ণের দাম

এপ্রিল ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ওপেক থেকে আমিরাতের বেরিয়ে যাওয়ার পেছনে যেসব কারণ

এপ্রিল ২৯, ২০২৬

সরাসরি চট্টগ্রাম: বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টুয়েন্টি

এপ্রিল ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউক্রেনে ট্রাম্পের নিয়োগ দেওয়া মার্কিন রাষ্ট্রদূতের পদত্যাগ

এপ্রিল ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT