বিনোদন

জঙ্গলে ভয়ঙ্কর অভিজ্ঞতা আলিয়ার!

অরণ্যে একা দাঁড়িয়ে থাকা তরুণী, ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি. Channel i News - চ্যানেল আই নিউজ

অরণ্যে একা দাঁড়িয়ে থাকা তরুণী, ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি, জঙ্গলের মধ্যে।. Channel i News – চ্যানেল আই নিউজ

জঙ্গলে পুরো একটি দিনও কাটাননি আলিয়া। তবুও সেই অল্প সময়েই তার যেই অভিজ্ঞতা হয়েছে, তা ভুলতে পারছেন না অভিনেত্রী। সামাজিক মাধ্যমে সেই ঘটনার কথাই জানালেন আলিয়া।

‘পোচার’ নামে আমাজন প্রাইম-এর জন্য এক ডকু সিরিজ প্রযোজনা করেছেন আলিয়া ভাট। ডকু সিরিজটি ভারতে একের পর এক হাতি এবং হাতির শাবককে হত্যার রহস্য উন্মোচন করবে। এই ডকু সিরিজের প্রচারেই এক বিজ্ঞাপন শুট করেছেন প্রযোজক আলিয়া ভাট। যেখানে এক তদন্তকারীর ভূমিকায় দেখা গেছে তাকে।

বছরের পর বছর ধরে ভারত থেকে হাতির দাঁত পাচার করা হয়। এই মুনাফা লোভীদের জন্য অসংখ্য হাতির শাবক নৃশংস পরিণতি ঘটেছে। বহু হাতির মৃত্যু ঘটেছে। ‘পোচার’-এর মাধ্যমে এসবের বিরুদ্ধে সরব হয়েছেন আলিয়া।

এছাড়াও ‘পোচার’ তুলে ধরা হয়েছে বন কর্মকর্তা, এনজিও কর্মী, পুলিশ এবং কিছু ভালো মানুষদের কথা যারা এই অপরাধ ঠেকাতে নিজেদের জীবন বাজি রেখে কাজ করছেন।

২৩ ফেব্রুয়ারি আমাজন প্রাইম-এ মুক্তি পাবে ‘পোচার’। ডকু সিরিজটি লিখেছেন এবং পরিচালনা করেছেন এমি অ্যাওয়ার্ড জয়ী পরিচালক রিচি মেহেতা। অভিনয় করেছেন নিমিশা সাজায়ন, রোশন ম্যাথিউ এবং দিব্যেন্দু ভট্টাচার্য।

 

View this post on Instagram

 

A post shared by Alia Bhatt 💛 (@aliaabhatt)

বিষয়:আলিয়া ভাট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…