চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রকাশ্যে আলিয়ার ‘হার্ট অব স্টোন’র ট্রেলার, প্রশংসায় ভাসছেন অভিনেত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৫ অপরাহ্ণ ১৮, জুন ২০২৩
বিনোদন
A A

বলিউডে নিজের অভিনয়ের কারিশমা দেখানোর পর এবার হলিউড বিজয়ের লক্ষ্যে আলিয়া ভাট। নেটফ্লিক্সের ‘হার্ট অব স্টোন’ সিনেমার মাধ্যমে হলিউডে অভিষেক হচ্ছে তার। আর এবার প্রকাশ্যে এলো অ্যাকশনে ভরপুর সেই ছবির ট্রেলার।

রবিবার (১৮ জুন) সকালে আসন্ন ছবিটির ট্রেলারটি প্রকাশ্যে আসতেই যেন প্রশংসায় ভেসে যাচ্ছেন আলিয়া। ২ মিনিট ৩৯ সেকেন্ডের এই ট্রেলারটি ছিল উত্তেজনায় ভরপুর।

জানা গেছে, ছবিতে হলিউড অভিনেত্রী গ্যাল গ্যাদোতকে দেখা যাবে একজন এজেন্টের ভূমিকায় দেখা যাবে। যার চরিত্রের নাম রাসেল স্টোন। তিনি একটি বিশ্ব শান্তি বজায় রাখে এমন সংস্থার এজেন্ট। বর্তমানে তিনি একটি অত্যন্ত জরুরি এবং একই সঙ্গে ভয়াবহ জিনিস দ্য হার্টের দায়িত্বে আছেন। এই প্রজেক্টের ইনচার্জ তিনি।

অন্যদিকে এই ছবিতে কেয়া ধাওয়ানের চরিত্রে অভিনয় করবেন আলিয়া। বলিউডের মিষ্টি, রোম্যান্টিক এবং একই সঙ্গে দাপুটে অভিনেত্রী এখানে এই প্রথমবার নেতিবাচক চরিত্রে ধরা দেবেন। হ্যাঁ, তিনি এই ছবির খলনায়িকা। তিনি বিশ্বশান্তি ভঙ্গ করতে উঠে পড়ে লেগেছেন। আর তাঁর জন্যই শুরু হবে যে সমস্ত গণ্ডগোল সেটা ট্রেলার দেখে স্পষ্ট।

ছবিতে আলিয়া একজন হ্যাকারের চরিত্রে অভিনয় করবেন। এই প্রথম তিনি কোন ভরপুর অ্যাকশন ছবিতে ‘রাফ অ্যান্ড টাফ’ লুকে ধরা দিতে চলেছেন।

পুরো ট্রেলার জুড়েই রয়েছে টানটান অ্যাকশন। যার ফলেই অনেক দর্শককেই এটা খানিকটা ‘মিশন ইম্পসিবল’-এর কথা মনে করাবে।  যদিও ট্রেলারে তাকে খুব বেশি যে দেখা গিয়েছে এমনটা নয়। তাই অনেকের মনেই প্রশ্ন জাগছে তাঁর চরিত্র এই ছবিতে ঠিক কতটা গুরুত্বপূর্ণ।

Reneta

ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠানের জন্য আপাতত ব্রাজিলে আছেন আলিয়া। তাঁর সঙ্গে দেখানে গ্যাল গাদোত এবং জেমি ডরনান রয়েছেন নেটফ্লিক্সের ফেস্টিভ্যালের জন্য। তারা একত্রে রেড কার্পেটে ধরা দিয়েছেন। সেখানেই মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার। আগামী ১১ আগস্ট নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে ছবিটি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলিয়া ভাটট্রেলারহার্ট অব স্টোন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

স্বাস্থ্যমন্ত্রীর কাছে হাম চিকিৎসায় জরুরি সরঞ্জাম হস্তান্তর

জুন ১০, ২০২৬

ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, জামালপুর-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ

জুন ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিধায়কদের স্বাক্ষর জালিয়াতি তদন্তে মমতা ব্যানার্জীর বাড়িতে তল্লাশি

জুন ১০, ২০২৬
ইলন মাস্ক

সফটওয়্যার ডেভলপার ও প্রোগ্রামারদের ‘খারাপ খবর’ দিলেন ইলন মাস্ক

জুন ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মাগুরায় জার্মান ভক্ত আমজাদের সাড়ে ৭ কিলোমিটার পতাকা

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT