বহু শিক্ষা প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের (আনজুমান ট্রাস্ট নামে পরিচিত) সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মো. মহসিন মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
আজ (২৫ সেপ্টেম্বর) বুধবার রাত ১০টায় চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা ময়দানে আলহাজ্ব মো. মহসিনের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং মাদ্রাসা সংলগ্ন কবরস্থানে পিতার কবরের পাশে তাকে দাফন করা হবে।
আলহাজ্ব মোহাম্মদ মহসিন এমন এক গুণীজন যার পুরো জীবনই ছিল শিক্ষা বিস্তারে নিবেদিত। সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে তার পৃষ্ঠপোষকতায় বহু প্রতিষ্ঠান, এতিমখানা, মাদ্রাসা, ও দাত্তব্য প্রতিষ্ঠান পরিচালিত ও প্রতিষ্ঠিত হয়েছে।
করোনাকালীন সময়ে তার সাহসী পদক্ষেপে হাজার হাজার মানুষের চিকিৎসা, দাফন-কাফন, অক্সিজেন সেবা, এম্বুলেন্স সেবা প্রদান করা হয়েছে।







