ফুটবল

রয় কিনের সমালোচনা ‘উদ্দেশ্য’ প্রণোদিত: আলফি হালান্ড

প্রিমিয়ার লিগের ট্রফি হাতে নিয়ে উল্লসিত খেলোয়াড় ও কোচ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রিমিয়ার লিগের ট্রফি জয়ী দলের খেলোয়াড় ও কোচ উল্লসিত হয়ে ছবি তুলছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের বিপক্ষে ড্র করার পর আর্লিং হালান্ডকে ‘দ্বিতীয় সারির’ খেলোয়াড় বলে সমালোচনা করেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা রয় কিন। সেই সমালোচনার জবাব দিয়েছেন ম্যানচেস্টার সিটির সাবেক তারকা ও হালান্ডের বাবা আলফি হালান্ড। কিনের দিকে অভিযোগের আঙ্গুল তুলে বলেছেন, তার এমন সমালোচনা উদ্দেশ্য প্রণোদিত।

আর্সেনালের বিপক্ষে সবশেষ দেখায় গোল শূন্য ড্র করে দু’দল। দ্রুত সমালোচনায় নেমে পড়েন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা কেন। হালান্ডের পারফরম্যান্স বাজে মনে হয় তার কাছে। এরই প্রেক্ষিতে দ্বিতীয় সারির দলের খেলোয়াড় বলে অ্যাখ্যা দেন। তৎক্ষনাৎ তার জবাব দিয়েছিলেন দলটির কোচ পেপ গার্দিওলা।

সংবাদ মাধ্যমে আলফি বলেছেন, ‘কিন এবং অন্যান্য বিশেষজ্ঞদের পটভূমি আপনার জানা রয়েছে এবং যাদের একটু ভিন্ন এজেন্ডা থাকতে পারে। তারা সম্ভবত মনে করে যে সমালোচনা করা ঠিক আছে। তবে দল জিতেছে, এবং হালান্ড এখনও সর্বোচ্চ স্কোরার, তাই বিষয়টি এতটা না।’’

ইপিএলে শিরোপার দৌড়ে সবার উপরে বর্তমানে ম্যানচেস্টার সিটি। গতরাতে লুটন টাউনের বিপক্ষে বর্তমান চ্যাম্পিয়নরা ৫-১ ব্যবধানে জিতেছে। দুই এবং তিনে আছে আর্সেনাল ও লিভারপুল। অবশ্য তারা সিটিজেনদের চেয়ে এক ম্যাচ কম খেলেছে।

বিষয়:আর্সেনাল আলফি ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানচেস্টার সিটি রয় কিন লিভারপুল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…