চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাঝ আকাশ থেকে পড়েও অক্ষত ফোন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১২ অপরাহ্ণ ০৮, জানুয়ারি ২০২৪
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

সামান্য উচ্চতা থেকে কিংবা চলতি পথে হাত থেকে পড়ে গিয়ে মোবাইল ফোন ক্ষতি হওয়ার সাক্ষী হয়েছেন অনেকেই। সে কারণেই সাবধানেই ডিভাইসটি ব্যবহার করেন অনেকে। যদি এমন হয়, মাঝ আকাশে উড়ন্ত উড়োজাহাজ থেকে কোনো ফোন নিচে পড়ে যায়। তাহলে ডিভাইসটির অস্তিত্ব খুঁজে পাওয়াটাও দুষ্কর। কিন্তু এর বিপরীতটা হয়েছে এবার। প্রায় ১৬ হাজার ফুট উচ্চতা থেকে নিচে পড়েও কোন ক্ষতি আইফোন কোম্বানির একটি হ্যান্ডসেটের।

সোমবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনাথন বেটস নামক এক ব্যক্তি ফোনটি খুঁজে পাওয়ার কথা জানান। যদিও ফোনটির নির্দিষ্ট মডেল সম্পর্কে কোনো তথ্য জানাননি তিনি। তবে ধারণা করা হচ্ছে, আইফোন ১৪ প্রো অথবা ১৫ প্রো সিরিজের ফোন হবে এটি।

সিনাথন বেটস বলেছেন, ‘বার্নস রোডে হাটার সময় আইফোনটি পেয়েছি। ফোনটিতে এখনও পর্যন্ত অর্ধেকের বেশি চার্জ আছে। ফোনটির ইন-ফ্লাইট অ্যাক্টিভেশন মোড চালু আছে। এবং আলাস্কা এয়ারলাইন্সের একটি লাগেজ দাবির অনলাইন রশিদ রয়েছে খোলা রয়েছে। ১৬ হাজার ফুট উঁচু থেকে পড়েও ফোনটি বেঁচে গেছে। ফোনটি পাওয়ার পর আমি এনটিএসবি (মার্কিন যুক্তরাষ্ট্রের এভিয়েশন বিষয়ক তদন্ত সংস্থা) -কে জানাই। তখন তারা বলেছিল, এটি খুঁজে পাওয়া দ্বিতীয় ফোন, তবে এখনও কোনো দরজা পাওয়া যায়নি।

এর আগে গত শুক্রবার আলাস্কা এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭-৯ ম্যাক্স মার্কিন যুক্তরাষ্ট্রের ওরেগন রাজ্যের পোর্টল্যান্ড আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৭৭ জন যাত্রী নিয়ে মাঝ আকাশে উড্ডোয়নের সময় দরজা ভেঙ্গে উড়ে যায়। বিমানটি তখন প্রায় ১৬ হাজার ফুট উচ্চতায় ছিল। সে সময় অনেক যাত্রীর হাতে থাকা ফোন উড়ে যায় ভাঙ্গা অংশ দিয়ে। পরে অবশ্য কোনো বড় ধরণের ক্ষতি ছাড়াই বিমানটি জরুরি অবতরণ করে।

এরপর সোমবার সকালে পোর্টল্যান্ডে একটি উড়োজাহাজের প্যানেলের দরজার প্লাগ খুঁজে পায় ইউএস এভিয়েশন কর্তৃপক্ষ, যা উড়ে যাওয়া উড়োজাহাজটির অংশ বিশেষ করে ধারণা করা হচ্ছে। আর আগেই আইফোনটি খুঁজে পাওয়ার কথা জানান সিনাথন বেটস।

Found an iPhone on the side of the road… Still in airplane mode with half a battery and open to a baggage claim for #AlaskaAirlines ASA1282 Survived a 16,000 foot drop perfectly in tact!

When I called it in, Zoe at @NTSB said it was the SECOND phone to be found. No door yet😅 pic.twitter.com/CObMikpuFd

— Seanathan Bates (@SeanSafyre) January 7, 2024

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইফোনআলাস্কা এয়ারলাইন্সএভিয়েশনযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশের সকালটা ব্রাজিল না মরক্কোর হবে, দেখা যাক: ইমতিয়াজ জনি

জুন ১৩, ২০২৬

জার্মানির প্রথম ম্যাচে যেমন হতে পারে একাদশ

জুন ১৩, ২০২৬

থমাসকে কানাডায় ঢুকতে না দেয়ায় ঘানা সরকারের কঠোর সমালোচনা

জুন ১৩, ২০২৬

বিশ্বকাপের মাসকট সেজে মাদক ব্যবসায়ী ধরল পুলিশ

জুন ১৩, ২০২৬

আরআইবিএর আন্তর্জাতিক স্বীকৃতি পেল ব্র্যাক ইউনিভার্সিটির পরিবেশবান্ধব ক্যাম্পাস

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT