চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আল-শিফা হাসপাতাল সমাধিক্ষেত্রে পরিণত: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৬ অপরাহ্ণ ১৪, নভেম্বর ২০২৩
আন্তর্জাতিক
A A
ঢাকার আল-শিফা হাসপাতালের প্রবেশদ্বারে জরুরি বিভাগে ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজা উপত্যকায় আল শিফা হাসপাতালের ভেতরে-বাইরে লাশের স্তুপ পড়ে গেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটি বলছে, হাসপাতালটি সমাধিক্ষেত্রে পরিণত হচ্ছে। গাজায় জ্বালানি সংকটের কারণে মানবিক ত্রাণ সহায়তা কার্যক্রমও প্রায় বন্ধ হওয়ার পথে। গাজায় ইসরায়েলের হামলায় ফিলিস্তিনিদের মৃতের সংখ্যা ৪ হাজার ৫শ শিশুসহ ১১ হাজার ছাড়িয়ে গেছে।

জানা যায়, সাম্প্রতিক দিনগুলোতে গাজা শহরের বিভিন্ন হাসপাতালে তুমুল হামলা চলছে। তীব্র জ্বালানি সংকট ও চিকিৎসা কার্যক্রমকে প্রভাবিত করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গাজার বৃহত্তম আল-শিফা হাসপাতাল প্রায় এখন কবরস্থান। ইসরায়েলি বাহিনীর নৃশংসতায় আল-শিফা হাসপাতালের ভিতরে এবং বাইরে মৃতদেহের স্তূপ জমে গেছে। মৃতদেহগুলো দাফন না করতে পেরে হাসপাতালের আঙ্গিনাতেই পচে যাচ্ছে।

জাতিসংঘের মুখপাত্র বলেন, বেশ কয়েক নবজাতক শিশু এবং ৪৫ কিডনি ডায়ালাইসিসের রোগীদের চিকিৎসা করা যাচ্ছে না। বাস্তুচ্যুতির মধ্যে ক্যানসারের চিকিৎসার প্রয়োজন এমন ফিলিস্তিনি শিশুদের জন্য ভয় বাড়ছে।

জাবালিয়া উদ্বাস্তু শিবিরে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন। তুলকারেমে ইসরায়েলি ড্রোন হামলায় ৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তুলকারেম ও নুর আল-শামস উদ্বাস্তু শিবিরের রাস্তা বুলডোজার দিয়ে ধ্বংস করেছে ইসরাইলি বাহিনী। অধিকৃত পশ্চিম তীরে এই পর্যন্ত ১শ ৯০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

বন্দিদের মুক্তির ব্যাপারে মধ্যস্থতাকারিরা চুক্তিতে পৌঁছানোর কথা বারবার বললেও ইসরায়েল শেষ মুহূর্তে শর্ত পরিবর্তন করে যাচ্ছে বলে জানিয়েছেন হামাসের মুখপাত্র।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সাথে গাজা প্রসঙ্গে আলোচনা করেছেন। কানাডায় যুদ্ধবিরতির দাবিতে বিক্ষোভ হওয়া সত্ত্বেও দেশটির প্রধানমন্ত্রী তার বিবৃতিতে কোন যুদ্ধবিরতির আহ্বান জানাননি।

Reneta

যুক্তরাজ্যের নতুন পররাষ্ট্রমন্ত্রী ক্যামেরন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সাথে মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে আলোচনা করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনি-বিরোধী মনোভাব বাড়ছে। ফিলিস্তিনিদের মৃত্যুর সংখ্যা বৃদ্ধি এবং যুদ্ধাপরাধের ক্রমবর্ধমান অভিযোগ থাকা সত্ত্বেও গাজায় ইসরাইলের যুদ্ধকে সমর্থন করছে মার্কিনীরা। তবে এর মধ্যে গাজায় যুদ্ধবিরতির দাবিতে ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ড ফেডারেল ভবন দখল করেছে মার্কিন ইহুদিগোষ্ঠী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আল-শিফা হাসপাতালগাজা উপত্যকাবিশ্ব স্বাস্থ সংস্থামৃতদেহের স্তূপ
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT